ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিজয় দিবসে বিশেষ জার্সি গায়ে খেলছেন সাকিব-লিটনরা

  • আপডেট সময় : ০৬:১৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিজয় দিবসে বিশেষ জার্সি পড়ে খেলতে নেমেছে বাংলাদেশ। বুকের ডানপাশে বাংলাদেশের পতাকা প্রিন্ট করা জার্সি গায়ে চাপিয়ে ভারতের বিপক্ষে আজ শুক্রবার মাঠে নামে সাকিবরা। যার নিচে ইংরেজিতে লেখা আছে ‘বিজয়ের ৫১তম বর্ষপূর্তি’।

ভারতের বিপক্ষে চট্টগ্রামে চলছে সিরিজের প্রথম টেস্ট। প্রথম দু’দিন সাধারণ সাদা জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামলেও, বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উপলক্ষে আজ জার্সিতে বিশেষভাবে পতাকাযুক্ত করা হয়।

জাতীয় দিবসগুলোতে দেশের বাইরে একাধিকবার বাংলাদেশ দল মাঠে থাকলেও, বিজয় দিবসের দিন ঘরের মাঠে আগে একবারই কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে বাংলাদেশ দল। সেটাই এই চট্টগ্রামেই, তবে ভিন্ন মাঠে। ২০০২ সালে এমএ আজিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটা শুরু হয়েছিল ১৬ ডিসেম্বর, বিজয় দিবসে।

বিজয় দিবস উপলক্ষে অবশ্য বিসিবি’র উদ্যোগে চলছে নিয়মিত আয়োজন। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হয়েছে বিজয় দিবস প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ। জাতীয় দল ও আশপাশের ক্রিকেটাররা শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশে ভাগ হয়ে খেলছেন ম্যাচটি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিজয় দিবসে বিশেষ জার্সি গায়ে খেলছেন সাকিব-লিটনরা

আপডেট সময় : ০৬:১৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২