ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

বিধ্বংসী ম্যাক্সওয়েলে বেঁচে আছে অস্ট্রেলিয়ার জয়ের স্বপ্ন

  • আপডেট সময় : ১০:৪৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ম্যাক্সওয়েলের ব্যাটে লড়ছে অস্ট্রেলিয়া। বাঁচিয়ে রেখেছে জয়ের স্বপ্ন। আরো একবার ত্রাতা রূপে ম্যাক্সওয়েল। সবার যেখানে শেষ, সেখান থেকেই তার শুরু। মাত্র ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা দলকে একাই টানছেন। রেখেছেন জয়ের পথেই।

আফগানিস্তানের বিপক্ষে ১৮.৩ ওভারে ৭ উইকেট হারানোর পর কেবল বাকি ছিল অপেক্ষা, কখন অল-আউট হবে অস্ট্রেলিয়া। তবে সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছেন ম্যাক্সওয়েল। ঝড়ের গতিতে বাড়াচ্ছেন দলের সংগ্রহ। কমিয়ে এনেছেন ব্যবধান।

অপর প্রান্তে আসা যাওয়ার মিছিল উপেক্ষা করে জ্বলে উঠেছেন তিনি পাগলাটে রূপে। আফগান বোলারদের পাত্তাই দিচ্ছেন না এই অলরাউন্ডার। মাত্র ৭৬ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। যা ভারত বিশ্বকাপে তার দ্বিতীয় সেঞ্চুরি, ক্যারিয়ারে চতুর্থ।

শতক করার পথে দীর্ঘ সময় পাশে পেয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্সকে। গড়ে তুলেছেন ১০০ বলে ১০৯ রানের জুটি। যেখানে কামিন্সের অবদান কেবল ৪০ বলে ১০, বাকি রান ৯৯ করেছেন একাই, মাত্র ৫৯ বলে। ম্যাক্সওয়েল অপরাজিত আছেন ৮৫ বলে ১১২ রানে।

৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ২০০ রান। জয়ের জন্য ৯০ বলে প্রয়োজন ৯২ রান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিধ্বংসী ম্যাক্সওয়েলে বেঁচে আছে অস্ট্রেলিয়ার জয়ের স্বপ্ন

আপডেট সময় : ১০:৪৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩