ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিনা খরচে জর্ডানে গার্মেন্টসকর্মী প্রেরণের লক্ষ্যে পিরোজপুরে সভা

  • আপডেট সময় : ০২:৩২:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সরকারীভাবে জর্ডানের বিভিন্ন ফ্যাক্টরীতে বিনা খরচে
গার্মেন্টস কর্মী নিয়োগের বিষয়টি প্রচারের লক্ষ্যে পিরোজপুরে আজ এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওভারসীস লিমিটেড এর এমডি সরকারের উপসচিব এবিএম আব্দুল হালিম। এ অবহিতকরণ সভায় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সংবাদকর্মী, সরকারের জেলা পর্যায়ের বিভিন্ন অফিসারগণ উপস্থিত ছিলেন। এবিএম আবদুল্লাহ জানান এ পর্যন্ত বিনা খরচে লক্ষাধিক কর্মীকে জর্ডানে প্রেরণ করা সম্ভব হয়েছে, যাদের অনেকেই দুই থেকে তিন লাখ টাকা বেতন পাচ্ছে। যেহেতু সরকরি ব্যবস্থাপনায় এ কর্মী প্রেরণ করা হয়ে থাকে বিধায় এখানে প্রতারিত হবার কোন আশঙ্কা নাই। দক্ষিণ কোরিয়ায়ও একই পদ্ধতিতে কর্মী প্রেরণের উদ্যোগ নেয়া হয়েছে। ওয়েল্ডিং এর কাজ এবং কোরিয়ান ভাষা শিখতে পারলেই ভালো বেতনে দক্ষিণ কোরিয়ায় যাওয়া সম্ভব। জর্ডানে গার্মেন্টস কর্মী হিসেবে চাকুরীর জন্য খরচ সংশ্লিষ্ট কোম্পানী বহন করবে। নারী কর্মীদের বিদেশ গমনের ক্ষেত্রে পরিবারের অথবা আইনানুগ অভিভাবকের সম্মতি অবশ্যই প্রয়োজন এবং ৫ বছরের কম বয়সী শিশুর মায়েরা কোন অবস্থাতেই নিয়োগের জন্য বিবেচিত হবেন না বলেও জানান তিনি। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন এটি একটি সুবর্ণ সুযোগ এবং বর্তমান সরকারের একটি মহতী উদ্যোগ। এ সুযোগ কাজে লাগিয়ে অনেক পরিবার সুখ-স্বাচ্ছন্দে বসবাস করছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিনা খরচে জর্ডানে গার্মেন্টসকর্মী প্রেরণের লক্ষ্যে পিরোজপুরে সভা

আপডেট সময় : ০২:৩২:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪