ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিপিএলে দেশী ক্রিকেটারদের ভালো করায় খুশি বরিশালের কোচ

  • আপডেট সময় : ১১:৩৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 111
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিপিএলের গ্রুপ পর্ব প্রায় শেষ হতে চলেছে। ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে প্লে অফের দলগুলোও। সেই সাথে জমে উঠেছে টুর্নামেন্ট সেরার লড়াইও।

এবারের আসরে দেশীয় ক্রিকেটারদের আধিপত্য নজর কাড়ার মতো। বলা যায় এবারের বিপিএলে চলছে স্থানীয়দেরই রাজত্ব। যার স্বীকৃতি দিলেন মিজানুর রহমান বাবুল।

দেশের ক্রিকেটের পরিচিতমুখ মিজানুর রহমান বাবুল। সাকিব-তামিমদের অন্যতম প্রিয় কোচ তিনি। বিপিএলেও তার চাহিদা আকাশচুম্বী। এবারে এই কোচ কাজ করছেন ফরচুন বরিশালের হয়ে, দলটির সহকারী কোচ তিনি। ফলে খুব কাছে থেকেই দেখছেন সাকিব-বিজয়, মিরাজদের। তবে শান্ত, জাকির হাসান, লিটন দাস, তৌহিদ হৃদয়রাও তার দৃষ্টির বাহিরে নেই।

রোববার বিপিএলে কোনো ম্যাচ ছিল না। খেলা না থাকায় মিরপুরের অ্যাকাডেমি মাঠে দলগত অনুশীলনে আসে ফরচুন বরিশাল। অনুশীলন শেষে দলটির সহকারী কোচ মিজানুর রহমান বাবুল গণমাধ্যমের সাথে কথা বলেন। যেখানে তিনি দাবি করেন, এবারের বিপিএলে দেশের ক্রিকেটাররাই রাজত্ব করছেন।

তিনি বলেন, ‘অন্যান্য বিপিএলের সাথে এ আসরের তুলনা করলে দেখবেন, আমাদের দেশের ক্রিকেটাররা ডমিনেট করছে। বিশেষত সিলেটের উপরের দিকে যে ব্যাটাররা আছে, রানের টেবিলে তারাই সবার উপরে অবস্থান করছে।’

আগের দিন কুমিল্লার প্রধান কোচ সালাউদ্দিন দেশীয় ক্রিকেটারদের নিয়ে বেশ হতাশা প্রকাশ করেন। আজ বাবুল তার বিরোধিতা করে বলেন, ‘ওভাবে হতাশার কথা ব্যক্ত করে তো লাভ নেই। আমাদের ছেলেরা অবশ্যই ভালো করছে। আর স্পিনারদের কথা বললে কুমিল্লার তানভীর ও মেহেদি ভালো বোলিং করছে। অন্যবারের চেয়ে আমাদের ছেলেরা দূর্দান্ত খেলছে।’

দেশীয় ক্রিকেটারদের মাঝে তৌহিদ হৃদয়ের নাম আলাদাভাবে উল্লেখ করেছেন বাবুল। অবশ্য এমনটা করার কারণও আছে, সিলেট স্ট্রাইকার্সের এই ওপেনার আসরে মাত্র ৯ ম্যাচ খেলেই আছেন রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। ব্যাটিং গড় প্রায় ৫৩, সাথে স্ট্রাইকরেট দেড় শ’ ছুঁই ছুঁই করে।

হৃদয়কে নিয়ে বাবুল বলেন, ‘তৌহিদ হৃদয়কে আমি শেষ তিনটা ক্যাম্পে; ওয়েস্ট ইন্ডিজ, চেন্নাইতে গিয়েছিলাম। সেখানেও খুব ভালো ক্রিকেট খেলেছে। তার ভালো একটা দিক হচ্ছে, সে ইতিবাচক ক্রিকেট খেলতে পছন্দ করে। একইসাথে সে খুব সাহসী ও মেধাবী ছেলে। আমাদের এই ধরনের ক্রিকেটার খুব দরকার।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিপিএলে দেশী ক্রিকেটারদের ভালো করায় খুশি বরিশালের কোচ

আপডেট সময় : ১১:৩৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩