ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ টাকা

  • আপডেট সময় : ০৭:৫১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিপিএলে অংশগ্রহণকারী ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ড্রাফট থেকে দল পাওয়া দেশীয় ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ ৮০ লাখ, সর্বনিম্ন ৫ লাখ টাকা করে। বিদেশীদের ক্ষেত্রেও প্রায় সমমূল্য; তারা সর্বোচ্চ পাবেন ৮০ হাজার ডলার।

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক আজ সংবাদমাধ্যমদের এই তথ্য জানান। তার দেয়া তথ্যমতে এবারের বিপিএলে থাকছে না কোনো আইকন ক্রিকেটার। তবে সরাসরি চুক্তিতে একজন করে দেশীয় ক্রিকেটার অন্তর্ভুক্ত করা যাবে বলে জানান তিনি।

সাতটি ক্যাটাগরিতে বিভক্ত করে মূল্য নির্ধারণ করা হবে ক্রিকেটারদের। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৮০ লাখ টাকা করে। ‘বি’ ক্যাটাগরির প্রত্যেক ক্রিকেটার পাবেন ৫০ লাখ টাকা। ৩০ লাখ টাকা করে পাবেন ‘সি’ ক্যাটাগরির প্রত্যেকে। ‘ডি’ ক্যাটাগরির পরিমাণ ২০ লাখ টাকা। ‘ই’ এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ১৫ ও ১০ লাখ টাকা করে। সর্বশেষ ৫ লাখ টাকা পাবেন ‘জি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ টাকা

আপডেট সময় : ০৭:৫১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২