ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা

বিপিএল থেকে অসাধারণ পারফর্মার চান নান্নু

  • আপডেট সময় : ১১:৩৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • / 227
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নাকের ডগায় বিপিএল। সপ্তাহখানেক পর থেকেই শুরু হতে যাচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর। আগামী ৫ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর। সব বিতর্ক পেছনে ফেলে বিপিএল নিয়ে নতুনরূপে এগিয়ে যাওয়ার ঘোষণা বিসিবি’র। সেই সাথে পারফর্মার খুঁজে পেতেও মরিয়া নীতিনির্ধারকরা।

টি-টোয়েন্টি ক্রিকেটের এই যুগে এসে যেন তাল মেলাতেই পারছে না বাংলাদেশ। মাঝে মাঝে চমক দেখালেও বাকি সময়জুড়ে ছন্দহীন একটা দল যেন টাইগাররা। এখনো অনেক বিভাগেই ঢের পিছিয়ে দলটা। অসংখ্য সীমাবদ্ধতাকে সঙ্গী করে এগিয়ে চলা দলটা এবার ঘুরে দাঁড়াতে চায়, বিপিএলকে কেন্দ্র করে সব সীমাবদ্ধতা দূর করতে চায়। গড়ে তুলতে চায় শক্তিশালী লাইনআপ।

মঙ্গলবার সাংবাদিকদের সাথে এই বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘এই বিপিএল খুব খুব গুরুত্বপূর্ণ, কিছু খেলোয়াড় থেকে অসাধারণ পারফরম্যান্স বের করা প্রয়োজন। কিছু কিছু জায়গায় যেখানে দলে ঘাটতি আছে, সেখানে ক্রিকেটাররা কেমন করছে তাও দেখার বিষয়। এদের নিয়েই সেই জায়গাগুলোতে কাজ করতে হবে। আমি আশা করি এই বিপিএল থেকে হয়তো অসাধারণ কিছু পারফরমার খুঁজে পাব।’

আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন থেকেই নজর বাংলাদেশের। বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। আর এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ একটা অংশ জুড়েই আছে বিপিএল, যা শোনা গেল নান্নুর কণ্ঠেও।

তিনি বলেন, ‘কিছু কিছু পরিকল্পনা থাকে, যা আগাম বলাটা মুশকিল। নিজেদের মাঝেই রাখতে হয়। কিন্তু বিপিএল থেকেই ২০২৪ বিশ্বকাপের লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিপিএল থেকে অসাধারণ পারফর্মার চান নান্নু

আপডেট সময় : ১১:৩৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২