ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল সম্পত্তির গুঞ্জন : যা বললেন মাশরাফি

  • আপডেট সময় : ০৯:৩০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তিনি ৫১০ কোটি টাকার সম্পত্তির মালিক বলে প্রকাশিত খবর প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি নিজের ফেসবুক পেজে তার অবস্থান পরিষ্কার করেন।

তিনি বলেন, ‘ভিনদেশী কোনো হাবিজাবি স্বস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মনগড়া যা ইচ্ছা লিখতেই পারে। সেসবকে পাত্তা দেওয়ার কিছু নেই। কিন্তু তাদেরকে সূত্র ধরে নিয়ে যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছা তাই লিখে দেয়, তখন দুঃখ লাগে বটে !
দেশের একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে, আপনারা চাইলেই তো খোঁজ-খবর নিতে পারেন। তা না করে উল্টো তাদের উদ্ভট নিউজের সূত্র ধরে আপনারা নিউজ করছেন। সাংবাদিকতার নীতি-নৈতিকতার ন্যূনতম চর্চা নাহয় করলেন না, অন্তত নিজেদের এতটা স্বস্তা হিসেবে তুলে ধরতেও তো বিবেকে নাড়া দেওয়া উচিত…!’

উল্লেখ্য, ‘শীর্ষ দশ ধনী বাংলাদেশী ক্রিকেটার’ নামে ভারতীয় ভিত্তিহীন ওয়েবসাইট ক্রিকট্রেকার একটি প্রতিবেদন ছাপায়। যেখানে অন্যান্য ক্রিকেটারের পাশাপাশি মাশরাফির ৫১০ কোটি টাকার সম্পদ থাকার কথা উল্লেখ করা হয়। যদিও কোনো সূত্র বলা ছিল না।

এদিকে ক্রিকট্রেকারের সূত্র দেশের কয়েকটি গণমাধ্যমও যাচাইবাছাই ছাড়াই নিউজটি হবহু ছেপেছে। যা নিয়ে মুখ খুললেন মাশরাফি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিপুল সম্পত্তির গুঞ্জন : যা বললেন মাশরাফি

আপডেট সময় : ০৯:৩০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২