ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

বিমসটেক এফটিএ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ঢাকা

  • আপডেট সময় : ০৮:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / 111
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা আজ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন আজ ভার্চুয়লি থাইল্যান্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত বিমসটেক সিনিয়র অফিসিয়ালস মিটিং (এসওএম) এর ২৪তম অধিবেশনে অংশ নিয়ে এ আহ্বান জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ব্লু ইকোনমিসহ বাণিজ্য ও বিনিয়োগ খাতের বিভিন্ন অগ্রগতির বিষয়ে সদস্য দেশগুলোকে অবহিত করেন। এক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে রয়েছে।

জসিম উদ্দিন বিমসটেক ফ্রি ট্রেড এরিয়া (এফটিএ) ফ্রেমওয়ার্ক চুক্তির অধীনে ছয়টি চুক্তি চূড়ান্ত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিমসটেকের অভিন্ন লক্ষ্য, বিশেষ করে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি সব সদস্য রাষ্ট্রের প্রতি সমর্থন ও সহযোগিতা দেওয়ার অনুরোধ জানান।

তিনি আঞ্চলিক সমৃদ্ধির জন্য বিমসটেকের অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য সদস্য দেশগুলোর কাছ থেকে নতুন করে অঙ্গীকারের আহ্বান জানান।

বৈঠকে গত এসওএম বৈঠকের পর থেকে বিমসটেকের সহযোগিতার মূল ক্ষেত্রগুলিতে যে অগ্রগতি হয়েছে সেগুলো পর্যালোচনা করা হয়।

বৈঠকে বিমসটেকের অপারেশনাল মেকানিজম এবং সিদ্ধান্ত গ্রহণের কাঠামো পর্যালোচনা করা হয়; বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, সংযোগ, নিরাপত্তা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনসহ বিভিন্ন খাতে চলমান বিভিন্ন উদ্যোগের বিষয়ে অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়েছে।

প্রতিনিধিরা আঞ্চলিক পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতামূলক পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা আলোচনাকালে অর্থনৈতিক সংহতি, জনগণের সঙ্গে জনগণের আদান-প্রদানের জন্য আঞ্চলিক সংযোগ বাড়ানোর প্রচেষ্টা এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর অগ্রগতি তুলে ধরেন।

বৈঠকে বিমসটেকের জন্য আর্থিক কাঠামো এবং প্রশাসনিক অগ্রাধিকারগুলোও বিবেচনা করা হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমসটেক এফটিএ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ঢাকা

আপডেট সময় : ০৮:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪