ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

বিমান নিয়ে আবারো বিপত্তিতে ফোর্ড

  • আপডেট সময় : ১১:০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবারো বিমান নিয়ে বিপত্তিতে ইন্ডিয়ানা জোনস খ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড। এবার ক্যালিফোর্নিয়ার বিমানবন্দরে বিমান অবতরণে ব্যর্থ হওয়ায় খবরে পরিণত হলেন তিনি। যদিও ফোর্ডের বিমান বিপত্তি এবারই প্রথম ঘটনা না।

গত সোমবার ক্যালিফোর্নিয়ার জন ওয়েন বিমানবন্দরে বিমান অবতরণের সময় এ ঘটনা ঘটে। মার্কিন মিডিয়া বলছে, ৭৪ বছর বয়সী এ অভিনেতা জন ওয়েনি বিমানবন্দরে তিনি তার বিমানটি অবতরণের চেষ্টা করেন, কিন্তু ভুলবশত সেটি না পেরে আবারো রানওয়ে থেকে উড়ে যান। এসময় ঐ বিমানবন্দরে অপেক্ষায় ছিল ১১০ জন যাত্রীবাহী আমেরিকান এয়ারলাইনসের একটি বিমান। তবে বড় কোন দুর্ঘটনা ঘটেনি।

এর কয়েকমিনিট পর একই রানওয়েতে তিনি আবার চেষ্টা করে বিমানটি অবতরণ করেন। বিমানটি অবতরণের ঠিক আগে বিমান নিয়ন্ত্রকদের তিনি জিজ্ঞেস করেন, ‘বিমান অবতরণের সময় এয়ারলাইনগুলো কী নিচেই থাকে!’

উল্লেখ্য, ফোর্ডের বিমান নিয়ে দুর্ঘটনার সংবাদ এর আগেও হয়েছে। ১৯৯৯ সালে হেলিকপ্টার নিয়ে উড়তে গিয়ে বিপদে পড়েছিলেন। ২০১৪ সালে এক দুর্ঘটনায় নিজের পা ভাঙ্গেন। সবশেষ  ২০১৫ সালে লসএঞ্জেলসের একটি গলফ ক্লাবে তার বিমান বিধ্বস্ত হয়। তবে এতকিছুর পরেও দমে যাননি তিনি।

সোমবারের ঘটনায় এখনপর্যন্ত মার্কিন মিডিয়ার কাছে কোন রকম মন্তব্য করেননি হলিউডের এ প্রবীণ অভিনেতা। খবর বিবিসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমান নিয়ে আবারো বিপত্তিতে ফোর্ড

আপডেট সময় : ১১:০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭