ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

  • আপডেট সময় : ১১:৩০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 47
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্কটল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।

এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস।

ইতোমধ্যেই ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করেছে স্বাগতিক স্কটল্যান্ড। ২৮ মে শুরু হয়ে ৪ জুন পর্যন্ত চলবে সিরিজটি। সূচি অনুযায়ী, লিগ পর্বে একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে দলগুলো।

এই সিরিজে কোনো ফাইনাল ম্যাচ রাখা হয়নি। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে এডিনবার্গের ঐতিহ্যবাহী দ্য গ্রাঞ্জ ক্লাব মাঠে।

৩০ মে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। পরের দিন, ৩১ মে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

২ জুন ফিরতি পর্বে আবারও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৪ জুন লিগ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের সূচি :

২৮ মে : স্কটল্যান্ড-নেদারল্যান্ডস।
৩০ মে : বাংলাদেশ-স্কটল্যান্ড।
৩১ মে : বাংলাদেশ-নেদারল্যান্ডস।
২ জুন : বাংলাদেশ-স্কটল্যান্ড।
৩ জুন : স্কটল্যান্ড-নেদারল্যান্ডস।
৪ জুন : বাংলাদেশ-নেদারল্যান্ডস।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

আপডেট সময় : ১১:৩০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬