ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

  • আপডেট সময় : ১২:৪৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। গতকাল বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২৭ মে থেকে ১ জুন যুক্তরাষ্ট্র এবং ত্রিনিদাদ ও টোবাগোর দু’টি মাঠে ১৬টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
২৮ মে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
যুক্তরাষ্ট্রের সাথে প্রস্তুতি ম্যাচের আগে একই দলের বিপক্ষে ২১, ২৩ ও ২৫ মে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ খেলতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে সাকিব-মাহমুদুল্লাহরা।
১ জুন ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের ভেন্যু ও সময় জানায়নি আইসিসি। তবে ম্যাচটি যুক্তরাষ্ট্রেই হবে।
বাংলাদেশ ছাড়াও দু’টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, শ্রীলংকা, যুক্তরাষ্ট্র, কানাডা, নেপাল, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড। সর্বোচ্চ তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে নামিবিয়া।
একটি করে ম্যাচ খেলবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও আয়ারল্যান্ড। নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের আগে কোন প্রস্তুতি ম্যাচ খেলবে না বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২২-৩০ মে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। এজন্য আর প্রস্তুতি ম্যাচ খেলতে আগ্রহী নয় দল দু’টি। চলতি আইপিএলের কারনে অনেক ক্রিকেটারকে আগেভাগে না পাবার কারনে প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্বান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
আগামী ২-২৯ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ^কাপের নবম আসর অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের সূচি :
২৭ মে-
কানাডা-নেপাল, টেক্সাস
ওমান-পাপুয়া নিউগিনি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
নামিবিয়া-উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
২৮ মে-
শ্রীলংকা-নেদারল্যান্ডস, ফ্লোরিডা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, টেক্সাস
অস্ট্রেলিয়া-নামিবিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
২৯ মে-
দক্ষিণ আফ্রিকা নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ, ফ্লোরিডা
আফগানিস্তান-ওমান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
৩০ মে-
নেপাল-যুক্তরাষ্ট্র, টেক্সাস
স্কটল্যান্ড-উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
নেদারল্যান্ডস-কানাডা, টেক্সাস
নামিবিয়া-পাপুয়া নিউ গিনি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
৩১ মে-
শ্রীলংকা-আয়ারল্যান্ড, ফ্লোরিডা
স্কটল্যান্ড-আফগানিস্তান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
১ জুন-
বাংলাদেশ-ভারত, যুক্তরাষ্ট্র

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

আপডেট সময় : ১২:৪৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪