ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বিশ্বকাপের পর এবার এশিয়ান কাপের আয়োজকও কাতার

  • আপডেট সময় : ১১:১৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে ২০২৩ এশিয়ান কাপ আয়োজনের সত্ব পেয়েছে কাতার। সবশেষ ২০১৯ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কাতার।

এ বছরই প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কাতার। পরের বছর দেশটি আয়োজন করবে এএফসি এশিয়ান কাপও। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সোমবার এই তথ্য নিশ্চিত করেছে।

এ আসরের আয়োজক সত্ব ২০১৯ সালে চীনকে দেয়া হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করায় এশিয়ান কাপ আয়োজন থেকে সরে দাঁড়ায়।

নতুন আয়োজক দেশ হতে দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও কাতার আগ্রহ দেখায়। এএফসি কাতারকেই বেছে নিয়েছে। এএফসি প্রেসিডেন্ট শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এক বিবৃতিতে নিশ্চিত করেছেন বিষয়টি।

‘বড়-বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনে কাতারের সামর্থ্য ও পূর্বের অভিজ্ঞতা এবং সবক্ষেত্রে গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের বিষয়টি সারা বিশ্বেই বেশ প্রশংসিত।’

দেশটিতে বিশ্বমানের অবকাঠামো থাকায় এবং তাদের ইভেন্ট আয়োজনের সামর্থ্য থাকায় এশিয়ান কাপও কাতার খুব ভালোভাবে আয়োজন করতে পারবে বলে আশা এএফসি’র।

এর আগে দুবার এশিয়ান কাপ আয়োজন করেছিল কাতার। ১৯৮৮ সালে প্রথমবার এবং ২০১১ সালে দ্বিতীয়বার। ২০১৯ সালে এই প্রতিযোগিতার সবশেষ আসরে শিরোপা জিতেছিল তারা।

মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস সমৃদ্ধ দেশটিতে আগামী ২০ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। শেষ হবে ডিসেম্বরে। বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ আসর আয়োজনের জন্য তারা আটটি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি অন্যান্য অবকাঠামোরও উন্নয়ন করেছে।

আগের সূচি অনুযায়ী ২০২৩ সালে জুন-জুলাইয়ে এশিয়ান কাপ হওয়ার কথা ছিল। আয়োজক বদলে যাওয়া এবং কাতারে গরম আবহাওয়ার কারণে এটি আগামী বছরের শেষ দিকে কিংবা ২০২৪ সালের শুরুর দিকে হতে পারে।

ঠিক কবে নাগাদ প্রতিযোগিতাটি মাঠে গড়াবে, এ বিষয়ে জানতে কাতার সরকারের মিডিয়া অফিসের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ার কথা নিজেদের প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপের পর এবার এশিয়ান কাপের আয়োজকও কাতার

আপডেট সময় : ১১:১৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২