ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

বিশ্বকাপের সেমিফাইনাল : কার বিরুদ্ধে কে খেলবে

  • আপডেট সময় : ১২:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ। এখন সেমিফাইনাল পর্ব। তারপরই ফাইনাল ম্যাচ। ইতোমধ্যেই ৬০ ম্যাচ শেষে বিদায় নিয়েছে ২৮ দল। আর এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালে ওঠা চার দল। আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, মরক্কো ও ফ্রান্স জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।

ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে যায় ক্রোয়েশিয়া। আর আরেক কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। এই দুই দল প্রথম সেমিফাইনালে লড়বে আগামী বুধবার (১৪ ডিসেম্বর)।

এদিকে বিশ্বকে চমকে দিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট পেয়েছে মরক্কো। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে তারা ১-০ গোলে হারিয়ে সেমির টিকিট পায়। আর ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। আগামী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মরক্কো ও ফ্রান্স দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। দুই সেমিফাইনালই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

একনজরে সেমিফাইনালের সময়সূচি

১৪ ডিসেম্বর : আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া রাত ১টা
১৫ ডিসেম্বর : ফ্রান্স বনাম মরক্কো রাত ১টা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপের সেমিফাইনাল : কার বিরুদ্ধে কে খেলবে

আপডেট সময় : ১২:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২