ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বিশ্বকাপে ইরানের পরাজয়ে উল্লাসের সময়ে নিহত ব্যক্তির জন্য ইরানীদের শোক

  • আপডেট সময় : ১১:২৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে যে, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত এক ব্যক্তির জন্য শোক প্রকাশ করতে শুক্রবার ইরানীরা সমবেত হয়েছেন।

জানা গেছে, ২০২২ বিশ্বকাপ টুর্নামেন্টে ইরানের পরাজয় ও টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর, ওই ব্যক্তি তার গাড়ির হর্ন বাজিয়ে উল্লাস প্রকাশ করার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়।

অসলো ভিত্তিক অধিকার সংস্থা হিউম্যান রাইটস ইন ইরান তাদের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে। তাতে দেখা যায়, ২৭ বছর বয়সী মেহরান সামাককে স্মরণ করতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বন্দর-আনজালিতে শুক্রবার শত শত শোকার্ত মানুষ সমবেত হন।

ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি-ও সামাজিক মাধ্যমে পোস্ট করা ওই একই সমাবেশের ভিডিওগুলো প্রকাশ করে।

একাধিক প্রতিবেদনে জানানো হয়, সামাককে বুধবার সমাহিত করা হয়েছে। তা সত্ত্বেও, বৃহস্পতিবার ও শুক্রবারও শোকার্ত মানুষ সমবেত হয়ে তার মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানায়।

হিউম্যান রাইটস ইন ইরান এবং নিউইয়র্ক ভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান, উভয়ই বলেছে যে, সামাক খুব সম্ভবত মঙ্গলবার বন্দর-আনজালি শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন; যখন তিনি তার গাড়ির হর্ন বাজিয়ে উল্লাস প্রকাশ করছিলেন। তখন ইরানজুড়ে, বিভিন্ন শহরে এমন উল্লাস প্রকাশ করা হচ্ছিল।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পরাজয়ে ইরানীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই নিজেদের জাতীয় দলকে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়েছেন। কারণ তারা দলটিকে সেই সরকারের প্রতিনিধি হিসেবে বিবেচনা করেন, যে সরকার দু‘মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে ব্যাপক দমনপীড়ন চালাচ্ছে। পুলিশের হেফাজতে মাহসা আমিনী নামের এক তরুণীর মৃত্যুর জের ধরে এই বিক্ষোভ শুরু হয়।

ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সাইদ এজাতোলাহি, সামাকের সাথে তোলা তাদের শৈশবকালের একটি ছবি পোস্ট করেন। তিনি নিহত ওই ব্যক্তিকে তার শৈশবের সতীর্থ বলে উল্লেখ করেন।

সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপে ইরানের পরাজয়ে উল্লাসের সময়ে নিহত ব্যক্তির জন্য ইরানীদের শোক

আপডেট সময় : ১১:২৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২