ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বিশ্বকাপে ‘টবি’র ভবিষ্যদ্বাণী সত্য হচ্ছে

  • আপডেট সময় : ০৫:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে? ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে সুদূর জামার্নির ওবারহাউসেন শহর থেকে ভবিষ্যদ্বাণী করত। জার্মানির সাতটি ম্যাচেরই ভবিষ্যদ্বাণী করে সফল হয়েছিল পল। এছাড়া ফাইনালে নেদারল্যান্ডের বিরুদ্ধে স্পেন জয়ী হবে এবং তা সত্য হওয়ার পর স্পেনিশদের হিরো বনে যায় পল।

এবার কাতার বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী করছে দুই প্রাণী। একটি হলো আট বছর বয়সী ভোদর ‘তাইয়ো’। জার্মানি ও জাপানের ম্যাচটিতে ভবিষ্যদ্বাণী করে সফল হয়েছে সে। ২-১ গোলে জাপান জেতার পর ‘হিরো’ বনে গেছে ‘তাইয়ো’।

আর দ্বিতীয় প্রাণীটি হলো মধ্যপ্রাচ্যের ‘টবি’, ১২ বছর বয়সী জেন্তো প্রজাতির এক পেঙ্গুইন। বিশ্বের সবচেয়ে বড় শপিং মল স্কাই দুবাইয়ের ইনডোর রিসোর্টে সে অবস্থান করছে। বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনের ম্যাচটির ভবিষ্যদ্বাণী করেছিল টবি। আর্জেন্টিনার বিরুদ্ধে সেই ম্যাচে ২-১ গোলে জিতেছিল সৌদি আরব। আর এরপর থেকে টবি হিরো।

আর্জেন্টিনা ও সৌদির ম্যাচের সফল ভবিষ্যদ্বাণীর পর উদযাপন না করেই জার্মানি ও জাপানের ম্যাচ নিয়ে কাজ শুরু করে দেয় টবি। তাকে পরিচালনা করে আহমেদ। তিনি টবিকে সবচেয়ে ‘স্মার্ট’ বলে আখ্যায়িত করেছে।

টবির ভবিষ্যদ্বাণী করা সব ম্যাচ সত্য না হলেও সফলতার সংখ্যাই বেশি।

আহমেদ বলেন, ‘টবি খুব কৌতুহলী এবং চারপাশ সম্পর্কে জ্ঞান খুব ভালো।’

সূত্র : মিডল ইস্ট আই

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপে ‘টবি’র ভবিষ্যদ্বাণী সত্য হচ্ছে

আপডেট সময় : ০৫:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২