ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় সম্পদ নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

বিশ্বকাপে টাইগারদের দল ঘোষণা হবে আজ

  • আপডেট সময় : ০২:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • / 200
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী মাসে। এবার অস্ট্রেলিয়ায় বসবে এই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের অষ্টম আসর। মূল পর্বের আগে ১৬ অক্টোবর শুরু হবে বাছাই পর্ব। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘোষণা করা হবে আজ বুধবার।

জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন এ দল ঘোষণা করবেন। তাদের দল ঘোষণার পর জাতীয় দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম সংবাদ সম্মেলন করবেন।

বিশ্বকাপের আগে প্রস্তুতির ভালো সুযোগ পাচ্ছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান ও স্বাগতিক দলের সাথে। ডাবল লিগ পদ্ধতিতে চারটি ম্যাচ খেলবে। ফাইনাল খেলতে পারলে আরো একটি ম্যাচ বাড়বে।

এর পর আইসিসির প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে।

গত ২৪ অক্টোবর বাংলাদেশের বিশ্বকাপের মিশন শুরু হবে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের সাথে। ‘এ’ গ্রুপের রানারআপ দলের মুখোমুখি হবে টাইগাররা। দ্বিতীয় ম্যাচ ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

ব্রিসবেনের গ্যাবায় ৩০ অক্টোবর বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে। বাংলাদেশের শেষ দুটি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে।

আগামী ২ নভেম্বর অ্যাডিলেডে রোহিত শর্মার দলকে মোকাবিলা করবে বাংলাদেশ। আর ৬ নভেম্বর একই মাঠে শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপে টাইগারদের দল ঘোষণা হবে আজ

আপডেট সময় : ০২:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২