ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বিশ্বকাপে শান্ত অধিনায়ক, তাসকিন সহ-অধিনায়ক

  • আপডেট সময় : ০২:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেগা ইভেন্ট শুরুর দুই সপ্তাহ আগে অবশেষে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁজরে চোট পাওয়া পেসার তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা জাগলেও স্কোয়াডে রাখা হয়েছে তাকে। তবে দল ঘোষণায় যেভাবে চমকের গুঞ্জন ছিল, তেমন কিছুই হয়নি। শুধু আইসিসির কাছে যে দলটা পাঠানো হয়েছিল, সেখান থেকে কেবল একটি বদল এসেছে। অলরাউন্ডার সাইফউদ্দিনের জায়গায় এসেছেন পেসার তানজিম সাকিব।জিম্বাবুয়ে সিরিজে খেলা সাইফউদ্দিন নির্বাচকদের নজর কাড়তে পারেননি।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে প্রেস কনফারেন্স করে বিশ্বকাপের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রেখেই দলটি গোছানো হয়েছে। তাতে প্রথমবার সহ-অধিনায়ক হিসেবে পেসার তাসকিন আহমেদকে বেছে নেওয়া হয়েছে। দলটিতে রিজার্ভ হিসেবে রয়েছেন ব্যাটার আফিফ হোসেন ও পেসার হাসান মাহমুদ।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। তাদের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

রিজার্ভ: আফিফ হোসেন ও হাসান মাহমুদ।

আগামী ১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের। এরপর ২১, ২৩ ও ২৫ মে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা। সিরিজটি খেলতে না পারলেও দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন তাসকিন। সেখানেই পুনর্বাসন প্রক্রিয়া হবে তার।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপে শান্ত অধিনায়ক, তাসকিন সহ-অধিনায়ক

আপডেট সময় : ০২:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪