ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বিশ্বকাপে হয়তো প্রথম রাউন্ডেই বাদ পড়বে পাকিস্তান: শোয়েব আক্তার

  • আপডেট সময় : ০৯:৩৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাত ম্যাচের লম্বা সিরিজে শেষ হাসিটা হেসেছে মঈন আলীর ইংল্যান্ড। সিরিজের সপ্তম ম্যাচে নামার আগে হিসেবটা ছিল ৩-৩ সমতায়। রবিবার (২ অক্টোবর) লাহোরে সিরিজ জয়ের ম্যাচে শুরুতে ব্যাট করে পাকিস্তানকে ২১০ রানের টার্গেট দেয় ইংলিশরা। শানের ৫৬ রানে ভর করে ২০ ওভারে ১৪২ রানে থামে পাকিস্তান। ফলে ৬৭ রানের বড় জয় নিয়ে সিরিজ নিজেদের করে নেয় ইংলিশরা। এমন হারের পর পাকিস্তান দলকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আক্তার।

শোয়েব আক্তার তার নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তান দলের ব্যাটিং লাইনআপের সমালোচনা করে বলেন, ‘আমার ভয় হচ্ছে পাকিস্তান দল বিশ্বকাপের প্রথম রাউন্ডেই হয়তো বাদ পড়বে। দলের মিডল অর্ডারের অবস্থা ভালো নয়। ওপেনাররা পারফর্ম করতে না পারলে মিডল অর্ডার চাপে পড়ছে। এভাবে তো বিশ্বকাপে খেলা যায় না যদি আপনি তা জিততে চান। এটা খুব দুঃখজনক।’

এসময় দল নির্বাচন নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, ‘সমস্যা ছিল মিডল অর্ডার নিয়ে কিন্তু নির্বাচকরা সেই জায়গায় নজর দেয়নি। সেখানে কোনও পরিবর্তন আনেনি।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপে হয়তো প্রথম রাউন্ডেই বাদ পড়বে পাকিস্তান: শোয়েব আক্তার

আপডেট সময় : ০৯:৩৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২