ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন শাকিরা, থাকছেন জাস্টিন বিবারও

  • আপডেট সময় : ১২:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 15
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইনালে মুখোমুখি হবে কোন দুই দল, তা এতক্ষণে নির্ধারিত । রবিবার রাতে মায়ামিতে ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে ২০২৬ বিশ্বকাপের । শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের পাশাপাশি বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে জমকালো ‘হাফটাইম শো।’

বিশ্বকাপ ইতিহাসে প্রথম বারের মতো সুপার বোলের আদলে ফিফা আয়োজন করা যাচ্ছে বিশেষ ‘হাফটাইম শো।’ যেখানে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন কলম্বিয়ার বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘ওয়াকা ওয়াকা’—গেয়ে বিশ্ব জুড়ে আলোড়ন তুলেছেন। ৪৯ বছর বয়সেও তার মিষ্টি কণ্ঠ ভক্তদের হৃদয়ে ঝড় তোলে। যেন শারিকাকে ছাড়া ফুটবল বিশ্বকাপের সংগীত অনুষ্ঠান কল্পনাই করা যায় না। এবারের আসরে উদ্বোধনী অনুষ্ঠানেও গান গেয়েছেন শাকিরা। মেক্সিকোতে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয় দেব।

এবার ফাইনালে শাকিরার সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন কানাডিয়ান পপ সুপারস্টার জাস্টিন বিবারও। সাধারণত ফুটবল ম্যাচের হাফটাইম বিরতি ১৫ মিনিট হলেও বিশ্বকাপ ফাইনালের জন্য সেটি বাড়িয়ে প্রায় ২৫ মিনিট করা হচ্ছে।

তবে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, বিরতি প্রায় ২০ মিনিটের হতে পারে। নিয়মিত ১৫ মিনিটের বিরতির সঙ্গে অতিরিক্ত সময় যোগ করে প্রায় ১১ মিনিটের বিশেষ শো আয়োজনের পরিকল্পনাও রয়েছে ফিফার। ফাইনালকে ঘিরে এই আয়োজনকে আরো বর্ণিল করতে উপস্থিত থাকবেন হলিউড তারকা টম ক্রুজ, ইতালিয়ান গায়িকা লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ তারকা রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড । এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন গ্র্যামি বিজয়ী শিল্পী জেনিফার হাডসন।

তবে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) আইন অনুযায়ী, খেলোয়াড়রা সর্বোচ্চ ১৫ মিনিটের হাফটাইম বিরতির অধিকারী।

তবে গত বছরের ক্লাব বিশ্বকাপ ফাইনালে তার ব্যতিক্রম দেখা যায়। নিউ জার্সিতে অনুষ্ঠিত সেই ফাইনালে কোল্ডপ্লে, জে বালভিন, ডোজা ক্যাট, টেমস ও ইমানুয়েল কেলির পরিবেশনার কারণে বিরতি দীর্ঘ হয়ে দাঁড়ায় ২৪ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন শাকিরা, থাকছেন জাস্টিন বিবারও

আপডেট সময় : ১২:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬