ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিশ্বকাপ ফুটবল : ম্যাচ জয়ে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের পুরস্কারের অর্থ বৃদ্ধি

  • আপডেট সময় : ০১:৪৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের জাতীয় নারী ফুটবল দল ২০১৯ নারী বিশ্বকাপে বিজয়ী হয়ে যেই অর্থ আয় করেছিল, সেই তুলনায় এবারের কাতারে অনুষ্ঠিত পুরুষ বিশ্বকাপ থেকে তারা অন্তত তিনগুণ বেশি আয় করবে। বিশ্বকাপের আয়কে ভাগ করে নেয়ার এক চুক্তির ফলে এই অর্থ পাবে দলটি।

মঙ্গলবার রাতে ইরানের বিরুদ্ধে ১-০ গোলে জয়ের ফলে যুক্তরাষ্ট্র দলের অর্থ পুরস্কারের পরিমাণ বেড়ে খেলোয়াড় প্রতি আনুমানিক তিন লাখ ৮০ হাজার ডলার হয়েছে।

ইউএস সকার ফেডারেশন (ইউএসএসএফ) এবং পুরুষ ও নারী ইউনিয়নগুলোর মধ্যে হওয়া এক সামষ্টিক চুক্তির ফলে, ২০২৩ সালে নারী বিশ্বকাপের দলে থাকা খেলোয়াড়দের জন্যও একই অর্থ বরাদ্দ থাকবে।

চুক্তিটি অনুযায়ী, ইউএসএসএফ-কে ফিফার দেয়া বিশ্বকাপের অর্থ পুরস্কারের ৯০ ভাগ একত্র করে, এবারের পুরুষ বিশ্বকাপ ও আগামী বছরের নারী বিশ্বকাপের দলে থাকা খেলোয়াড়দের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হবে।

পুরুষ দলের আকার বাড়িয়ে এবার দলে ২৬ জন রাখা হয়। অপরদিকে ফিফার হিসেব অনুযায়ী, আগামী বছরের নারী বিশ্বকাপের জন্য দলটিতে বর্তমানে ২৩ জনে রয়েছে। যদি নারী দলের আকারও বাড়িয়ে ২৬ জন করা হয়, তাহলে প্রতি খেলোয়াড়ের অর্থ পুরস্কারের পরিমাণ দাঁড়াবে তিন লাখ ৮০ হাজার ৭৬৯ ডলার।

২০১৯ বিশ্বকাপ জয়ের জন্য নারী দলের খেলোয়াড়রা এক লাখ ১০ হাজার ডলারের বোনাস পেয়েছিলেন।

এ বছরের বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দেশকে ফিফা মোট ৪৪ কোটি ডলারের অর্থ পুরস্কার দিচ্ছে। ২০১৯ সালের নারী বিশ্বকাপে অংশগ্রহণকারী ২৪টি দলকে মোট তিন কোটি ডলার অর্থ পুরস্কার দেয়া হয়েছিল।

সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপ ফুটবল : ম্যাচ জয়ে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের পুরস্কারের অর্থ বৃদ্ধি

আপডেট সময় : ০১:৪৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২