ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বিশ্বকাপ স্টেডিয়ামের আঙ্গিনায় জুমার নামাজের বিরাট জামাত (ভিডিও)

  • আপডেট সময় : ০৫:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বে এই প্রথম বিশ্বকাপ ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরের আঙ্গিনায় বৃহদাকারে আনুষ্ঠানিকভাবে নামাজের জামাত অনুষ্ঠিত হলো। শুক্রবার বিরল এই দৃশ্যের সাক্ষী হলো কাতারের দু’টি স্টেডিয়াম; সেগুলো হলো- আল থুমামা (আস সুমামা) ও আহমাদ বিন আলি স্টেডিয়াম।

আলজাজিরা জানায়, ওই দিন কাতার-সেনেগাল ম্যাচ ও ইরান-ওয়েলস ম্যাচের সময় জুমার নামাজের সময়ের সাথে মিলে যায়। তাই কর্তৃপক্ষ দু’টি স্টেডিয়ামের বাইরেই জুমার নামাজের আয়োজন করে এবং আগে থেকে সেখানে আসা সমর্থক, সাধারণ জনগণ ও নিরাপত্তারক্ষীরা ওই জামাতে অংশ নেয়।

ইতোমধ্যে এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। আল থুমামা স্টেডিয়ামের ভিডিওতে দেখা যাচ্ছে, নির্দিষ্ট স্থানে লাল কার্পেট বিছানো। কার্পেটে বসে নামাজের অপেক্ষা করছেন দর্শক-মুসল্লিরা। পরে আরবিতে খোতবাসহ জুমা আদায় করেন তারা।

একই দৃশ্য দেখা যায় কাতার-সেনেগাল ম্যাচের আগে আহমাদ বিন আলি স্টেডিয়ামেও। যেটি আল রাইয়ান স্টেডিয়াম হিসেবেও পরিচিত। এখানে আরবি খোতবার পর ইংরেজিতেও খোতবা দেয়া হয়। খোতবার বিষয় ছিল- ‘মা-বাবা ও নারীর প্রতি সদাচার ও শ্রমিকের অধিকার।’

সূত্র : আলজাজিরা আরবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপ স্টেডিয়ামের আঙ্গিনায় জুমার নামাজের বিরাট জামাত (ভিডিও)

আপডেট সময় : ০৫:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২