ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিশ্বব্যাংক প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৭শ’ মিলিয়ন ডলার দেবে

  • আপডেট সময় : ০৪:৪৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুন ২০১৮
  • / 766
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: বাংলাদেশে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংক ৭শ’ মিলিয়ন ডলার দিবে। ওয়াশিংটনে গতকাল বৃহস্পতিবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

এই অর্থ বাংলাদেশ সরকারের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে সহায়ক হবে।

বিশ্বব্যাংকের তথ্য মতে এই কর্মসূচী বিদ্যালয়ের বাইরের প্রায় দশ লাখ শিশুকে জাতীয় শিক্ষা কারিকুলাম অনুসরনকারি শিক্ষা কেন্দ্রে নিয়ে আসবে এবং আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। কর্মসূচীর আওতায় আর্ন্তজাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে প্রায় ৯৫ হাজার শ্রেণীকক্ষ, শিক্ষক কক্ষ, এবং মাল্টিপারপস রুম নির্মাণ করা হবে।

পাশাপাশি বিদ্যালয়ে নারী শিক্ষার্থী এবং নারী শিক্ষিকাদের জন্য ৮০ হাজার পানি ও স্যানিটেশন ব্লক এবং ১৫ হাজার নিরাপদ পানির উৎস নির্মাণ করা হবে। প্রায় এক লাখ শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষন দেয়া হবে।

বিশ্বব্যাংক বলেছে, এই কর্মসূচী প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে। তৃতীয় গ্রেডের শিক্ষার্থীদের বাংলা ও অংক শিক্ষায় সহায়ক হবে। এ জন্য এই কর্মসূচী একটি ডিজিটাল শিক্ষা সামগ্রীসহ শক্তিশালী কারিকুলাম এবং পরীক্ষা ব্যবস্থা ও টেক্সট বুক এবং সহায়ক শিক্ষা উপকরন উন্নয়ন করবে। কর্মসূচী সকল সরকারি বিদ্যালয়ে এক বছর মেয়াদি প্রাক প্রাথমিক শিক্ষা বিস্তারে সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বব্যাংক প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৭শ’ মিলিয়ন ডলার দেবে

আপডেট সময় : ০৪:৪৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুন ২০১৮