ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

বিশ্বে করোনায় আক্রান্ত ১৪ কোটি ছাড়াল

  • আপডেট সময় : ০৮:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • / 217
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাস মহামারীতে বিশ্বে আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ছাড়িয়েছে। সেইসাথে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ১২ হাজারের বেশি।

শনিবার আন্তর্জাতিক সময় (জিএমটি) ৭টা ১১ মিনিটে ওয়ার্ল্ডওমিটারে করোনার সংক্রমণ নিয়ে সবশেষ প্রকাশিত তথ্যে এমনটাই দেখা গেছে।

শনিবার পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসে আক্রন্ত হয়েছে ১৪ কোটি পাঁচ লাখ ৫২ হাজারের বেশি মানুষ। এর মধ্যে গত এক দিনে আক্রান্ত হয়েছে আট লাখের বেশি।

আক্রান্তদের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই রয়েছে তিন কোটি ২৩ লাখ ছয় হাজার প্রায়। আর করোনা সংক্রমণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এই সংখ্যা দেড় কোটি ছুঁই ছুঁই। এ ছাড়া দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত সংখ্যা এক কোটি ৩৮ লাখের বেশি।

বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত পাঁচটি দেশের মধ্যে এরপরে রয়েছে ফ্রান্স ও রাশিয়া। এর মধ্যে ফ্রান্সে আক্রান্ত ৫২ লাখ ছাড়িয়েছে আর রাশিয়ায় এ সংখ্যা ৪৬ লাখের বেশি।

করোনাভাইরাস সংক্রমণ বা কোভিড-১৯ রোগে আক্রান্তদের মধ্যে বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ লাখ ১২ হাজার সাড়ে সাত শ’র বেশি মানুষের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১২ হাজারের অধিক। অবশ্য আগের দিনের তুলনায় এ সংখ্যা কিছুটা কম। আগের দিন বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১৪ হাজারেরও বেশি।

সংক্রমণের মতোই মৃত্যু পরিসংখ্যানেও বিশ্বে সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছে পাঁচ লাখ ৭৯ হাজার ৯৪২ জন। সর্বাধিক মৃত্যুর হিসেবে বিশ্বে শীর্ষ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মারা গেছে তিন লাখ ৬৯ হাজারের বেশি মানুষ। তৃতীয় অবস্থানে থাকা উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে দুই লাখ সাড়ে ১১ হাজারের বেশি। শীর্ষ পাঁচটি দেশের মধ্যে এরপরে আছে ভারত ও ব্রিটেন। এশিয়ার দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বিপর্যস্ত ভারতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক লাখ ৭৫ হাজার ৬৭৩ জনের। আর ব্রিটেনে এই সংখ্যা এক লাখ ২৭ হাজার ২২৫।

সূত্র : ওয়ার্ল্ডওমিটার

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বে করোনায় আক্রান্ত ১৪ কোটি ছাড়াল

আপডেট সময় : ০৮:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১