ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না তামিম

  • আপডেট সময় : ০৯:১৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি তালিকা থেকে নিজের নাম বাদ দিতে বোর্ডকে অনুরোধ করেছেন ওপেনার তামিম ইকবাল। তার এমন অনুরোধ মূলত আন্তর্জাতিক অঙ্গন থেকে তামিমের অবসর নেওয়ার গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছে।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, একদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তন করেন তামিম।
তারপরও বিশ্বকাপসহ বাংলাদেশের বেশিরভাগ সিরিজে অংশ নেননি তামিম।
আজ বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘তিনি বলেন, তার নিজের পরিকল্পনা আছে এবং কেন্দ্রীয় চুক্তির তালিকায় তাকে না রাখার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যত নির্ধারনে জাতীয় নির্বাচনের পর বিসিবি সভাপতির সাথে তার দেখা করার কথা রয়েছে। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’
পারিপার্শিক অবস্থার কারনে তামিম বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়টি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওর মাধ্যমে জানানোর পর বিতর্ক শুরু হয়।
পারিপার্শিক বিষয়ে পরিস্কার কিছু না বললেও, তামিমের ভিডিও পোষ্টের কয়েক ঘন্টা পর একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ড্যাশিং ওপেনারকে নিয়ে কটাক্ষ করেন অধিনায়ক সাকিব আল হাসান।
সম্প্রতি বিশ্বকাপের পর প্রথমবারের মতো বিসিবি সভাপতির সাথে দেখা করেন তামিম।
পরে পাপন জানান, দলের অনেক অভ্যন্তরীণ বিষয় জানানোর জন্য তার সাথে দেখা করেছিলেন তামিম। যেসব বিষয় জানতেন না বিসিবি সভাপতি।
সবার সাথে কথা বলার পর এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন বিসিবি প্রধান।
পাপন বলেন, ‘আমি সমস্যার ভিত্তি জানতে চাই। এজন্য আমাকে সব পক্ষের সাথে আলোচনা করতে হবে। আমি সবার সাথে কথা বলবো ও সবকিছু জানান পর আমি সিদ্ধান্ত নিবো।’
৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করবে বোর্ড। এরপর সেটি অনুমোদনের জন্য বিসিবি সভাপতির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ইউনুস।
তিনি বলেন, ‘৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তত করা হবে। এরপর সভাপতি সেটি দেখবেন। তামিমের জন্য আমরা অপেক্ষা করবো, যেহেতু তার নিজের পরিকল্পনা আছে। বিসিবি সভাপতির সাথে আলোচনার তার সিদ্ধান্ত সর্ম্পকে আমাদের জানাবেন।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না তামিম

আপডেট সময় : ০৯:১৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩