ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিয়ের জন্য বিরতিতে কোহলি

  • আপডেট সময় : ১১:৫৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
  • / 255
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ বড় কোনো ‘অঘটন’ না-ঘটলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই বিয়ে করছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে ভারতে নয়, শোনা যাচ্ছে ডেস্টিনেশন ওয়েডিং সারতে বিদেশে যাচ্ছেন বিরাট-অনুষ্কা। বিয়ে সেরে নববধূকে নিয়ে ভারতে ফিরবেন ‘চিকু’।

সম্প্রতি একটি পশ্চিমবঙ্গের দৈনিকে বিরুষ্কা জুটির বিয়ে নিয়ে এমনই দাবি করা হয়েছে। যদিও নিজেদের বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি ক্রিকেট সেনসেশন বিরাট এবং বলি ডিভা অনুষ্কা। এমনকি দেরাদুনে ‘বাগদান অনুষ্ঠান’-এর কথাও অস্বীকার করা হয়েছে অনুষ্কা শর্মার পক্ষ থেকে।

ওই দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, সম্ভবত ১২ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। সংবাদমাধ্যম এবং পাপারাৎজির উৎপাত এড়াতেই না কি দেশ ছেড়ে বিয়ের জন্য বিদেশ পাড়ি দিচ্ছে বিরুষ্কা জুটি। ইতালি বা ফ্রান্সে রাজকীয় আড়ম্বরে বিয়ে হবে বিরাট-অনুষ্কার, এমনই দাবি ওই প্রতিবেদনের।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিই সেলিব্রিটি ওয়েডিংসের জন্য বিখ্যাত৷ জর্জ ক্লুনির মতো হলিউডের তারকা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তম বাস্কেটবল লিগে এনবিএ -র বহু মহাতারকার বিয়ে ইতালিতে হয়েছে৷ গোপনীয়তা রাখতেই ইতালিকে বাছা হয়েছে৷

উল্লেখ্য, ‘বিশ্রামের জন্য’ ডিসেম্বরে বোর্ডের কাছে ছুটি চেয়েছিলেন বিরাট। তখন সংবাদমাধ্যমে রব উঠেছিল বিয়ের জন্যই বিসিসিআইয়ের কাছে ছুটি চেয়েছেন ভারত অধিনায়ক। যদিও ইডেন এবং নাগপুর টেস্টের আগে বিশ্রাম ইস্যুতেই বোর্ডকে একহাত নিয়েছেন বিরাট। এরপরই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে বিরাটকে ছুটি দিয়েছে বোর্ড। এমনকি এও শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি সিরিজেও হয়তো ছুটি দেয়া হতে পারে ভারত অধিনায়ককে। বিরাটের ছুটি মঞ্জুর হতেই ফের গুঞ্জন শুরু হয়েছে তার বিয়ে নিয়ে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিয়ের জন্য বিরতিতে কোহলি

আপডেট সময় : ১১:৫৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭