ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিয়ে সেরে ফেললেন জাহির খান

  • আপডেট সময় : ১২:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭
  • / 218
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ বিয়ে সেরে ফেললেন জাহির খান। বৃহস্পতিবার সকালে অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে রেজিস্ট্রি করেন তিনি। বিয়ের পর দম্পতির প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জাহিরের ফিটনেস স্টুডিওর প্রধান অঞ্জনা শর্মা।

গত বুধবার বিকেলেই সাগরিকার অন্য একটি ছবি ছড়িয়ে পড়ে ওয়েব দুনিয়ায়। ‘ম্যাড ব্রাইড’ হিসেবে তিনি তখনই ভাইরাল হয়ে যান। এ দিন ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে মালাবদল করেন জাহির-সাগরিকা। আগামী ২৭ নভেম্বর মুম্বইয়ের তাজ মহল প্যালেসে হবে গ্র্যান্ড রিসেপশন। বলিউড ও ক্রিকেট জগতের প্রথম সারির তারকারা সেখানে উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে ককটেল পার্টি দেবেন এই দম্পতি। আগামী রবিবার মেহেন্দির অনুষ্ঠান রয়েছে। সে দিন থেকেই সোমবার বিকেলের রিসেপশনের জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিয়ে সেরে ফেললেন জাহির খান

আপডেট সময় : ১২:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭