ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বুমরাহকে আইসিসির তিরস্কার

  • আপডেট সময় : ০৭:৪৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • / 184
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়েছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ।
শাস্তি হিসেবে তিরস্কার করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে বুমরাহকে। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসের ৮১তম ওভারে ইংল্যান্ডের অলি পোপের রান নেওয়ার সময় সামনে দাঁড়িয়ে যান বুমরাহ। এতে পোপের সাথে ধাক্কা লাগে বুমরাহর। যা আইসিসির নিয়ম ভঙের মধ্যে পড়ে।
আইসিসির নিয়মের ২.১২ ধারায় ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি, দর্শকসহ অন্য কোনো লোকের সঙ্গে বিধিবহির্ভূত শারীরিক সংঘর্ষ এক ধরনের অপরাধ।
এই ঘটনায় বুমরাহর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ আনেন দুই অনফিল্ড আম্পায়ার পল রাইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমাস এবং চতুর্থ আম্পায়ার রোহান পন্ডিত।
ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেন বুমরাহ। এজন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তমে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। হায়দারাবাদে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ২৮ রানে হেরে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে ভারত।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুমরাহকে আইসিসির তিরস্কার

আপডেট সময় : ০৭:৪৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪