ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম দিন, হয়নি টসও

  • আপডেট সময় : ১০:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাঠে বল গড়ানো ছাড়াই সমাপ্ত প্রথম দিনের খেলা। লম্বা সময় ধরে বৃষ্টি হওয়ার কারণে মাঠেই যেতে পারেননি ক্রিকেটাররা, হয়নি টসও। হোটেল রুমে বসেই সাকিব-মুশফিকরা শুনছেন দিন পরিত্যক্ত হওয়ার ঘোষণা।

টানা বৃষ্টিতে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তানের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার পর মাঠ পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়।

রাওয়ালপিন্ডিতে গত দু’দিন ধরেই ভারী বর্ষণ চলছে। আজও বৃষ্টির পূর্বাভাস ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত সেই পূর্বাভাসই সত্যি প্রমাণ হয়েছে। প্রবল বর্ষণের কারণে মাঠেই আসতে পারেনি দু’0দলের ক্রিকেটাররা। হোটেলে বসেই করছেন বৃষ্টি বিলাস।

এর আগে, প্রথম টেস্টের প্রথম দিনেও বৃষ্টি বাধা দেয়। তবুও খেলা হয় ৪১ ওভার। আজ হতে পারল না একটি বলও। তবে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। এ টেস্ট ড্র হলেও বাংলাদেশ পাবে ঐতিহাসিক এক সিরিজ জয়ের দেখা।

বাংলাদেশ-পাকিস্তানের চলমান এই সিরিজ ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই উভয় দলের জন্যই শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম দিন, হয়নি টসও

আপডেট সময় : ১০:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪