ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য

বৃষ্টিপাত কমবে, বাড়তে পারে তাপমাত্রা

  • আপডেট সময় : ০৪:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী তিনদিনে দেশে বৃষ্টিপাত কমবে তবে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সন্দীপে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, মংলায় ৪৫ মিলিমিটার, খুলনায় ৩৮ মিলিমিটার, সাতক্ষীরায় ৩৬ মিলিমিটার, কক্সবাজারে ৩১ মিলিমিটার।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরো উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। এটি ঘূর্ণিঝড় ‘ইয়াস’ গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ দুর্বল হচ্ছে।

উত্তর উড়িষ্যা ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরো উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ও দুর্বল হয়ে বৃহস্পতিবার ভোর ৬ টায় গভীর নিম্নচাপ আকারে উত্তর উড়িষ্যা ও এর কাছাকাছি ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছিল।

ঢাকায় বৃহস্পতিবার সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৃষ্টিপাত কমবে, বাড়তে পারে তাপমাত্রা

আপডেট সময় : ০৪:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১