ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বেটউইনারের সাথে চুক্তি বাতিল করলেন সাকিব

  • আপডেট সময় : ০৯:৪১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
  • / 176
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অবশেষে বেটিং প্রতিষ্ঠানের ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম বেটউইনার নিউজের সাথে চুক্তি বাতিল করেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন।

সাকিব বোর্ড প্রধানের সাথে টেলিফোনে চুক্তি বাতিলের বিষয়টি আগে জানালেও বিসিবি অপেক্ষায় ছিল লিখিত প্রতিশ্রুতির।

বুধবার সাকিবের কাছ থেকে চিঠি পাওয়ার কথা থাকলে সেটি পায়নি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এক দিন বাড়িয়ে বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষাও করে সংস্থাটি। এ দিন বিকেলে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বিসিবি সভাপতি। জানিয়ে দেন সে চুক্তি বাতিল না করলে দলে স্থান পাবেন না সাকিব। তার সাথে কোনো সম্পর্কও থাকবে না বিসিবির।

তবে ব্রিফিং শেষ হওয়ার কিছুক্ষণ পর বৃহস্পতিবার বিকেলে সাকিব বিসিবিকে চিঠি দিয়ে জানায় তিনি বেটিং প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করেছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেটউইনারের সাথে চুক্তি বাতিল করলেন সাকিব

আপডেট সময় : ০৯:৪১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২