ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অভিযুক্ত সবার বিরুদ্ধে ক্রমান্বয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে : চিফ প্রসিকিউটর

  • আপডেট সময় : ০২:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • / 106
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যারা অভিযুক্ত হয়েছেন ক্রমান্বয়ে সকলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটার মো. তাজুল ইসলাম।

আজ গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এক প্রেস ব্রিফিং এ তিনি বলেন, ‘যেহেতু মামলার ঘটনা ঘটার বিস্তৃতি দেশব্যাপী, সব ঘটনাকে অন্তর্ভুক্ত করতে আমাদের একটু সময় লাগবে। তবে, এজন্য কারো আশাহত হবার কারণ নেই। যারা অপরাধের মূল হোতা বা মাস্টারমাইন্ড তাদের আমরা আগে এনেছি। ক্রমান্বয়ে সবার ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা ও মতামত আমরা পেয়েছি সে অনুযায়ী থানাগুলোতে দায়ের করা মামলার তদন্তসহ যাবতীয় প্রক্রিয়া চলমান থাকবে। যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাগুলোকে নিজেদের মামলা হিসেবে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আদালতের সকল মামলার প্রক্রিয়া চলমান থাকবে।’

তিনি বলেন, ‘ছাত্র জনতার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে যেন অনাস্থা তৈরি না হয় সেজন্য জানাতে চাই, আমরা ব্যাপক হারে গ্রেফতারি পরোয়ানা জারি করছি না। তদন্ত করে যাদের বিরুদ্ধে কংক্রিট এভিডেন্স পাচ্ছি তাদের বিরুদ্ধেই আমরা পরোয়ানা জারি করছি। প্রকৃত অপরাধী যেমন ছাড় পাবে না তেমনি নিরীহ নিরপরাধ ব্যক্তিও হয়রানির শিকার হবেন না।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অভিযুক্ত সবার বিরুদ্ধে ক্রমান্বয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে : চিফ প্রসিকিউটর

আপডেট সময় : ০২:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪