সংবাদ শিরোনাম ::
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের জরুরী চিকিৎসায় সেনাবাহিনীর পদক্ষেপ
- আপডেট সময় : ০৯:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / 152
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্রদের জরুরী ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খবর আইএসপিআরের।
এক্ষেত্রে জরুরী চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী চিকিৎসাধীন আহত ছাত্রদের সিএমএইচ, ঢাকা এর উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে : ০১৭৬৯০৫১৬৫২, ০১৭৬৯০৫১৬৫৩, ০১৭৬৯০৫১৬৫৪, ০১৭৬৯০৫১৬৫৭, ০১৭৬৯০৫১৬৫৮।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরী চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে ।
বিডিসংবাদ/এএইচএস






















