ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫

ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিনই অলআউট বাংলাদেশ ‘এ’

  • আপডেট সময় : ০৯:৪৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • / 207
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান শাহিনসের (পাকিস্তান ‘এ’) বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের প্রথম দিনই ১২২ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ ‘এ’। জবাবে দিন শেষে ২ ওভারে বিনা উইকেটে ২ রান তুলেছে পাকিস্তান শাহিনস। বৃষ্টির কারনে প্রথম দিন খেলা হয় মাত্র ৪৬ দশমিক ৩ ওভার।
বৃষ্টির কারণে টস হতে তিন ঘন্টা বিলম্ব হয়। পরবর্তীতে খেলা শুরু হলে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের দলীয় ৬ রানে উদ্বোধনী জুটি ভাঙে। শূন্য হাতে ফিরেন জাকির হাসান। তিন নম্বরে নেমে ৭ রানে বিদায় নেন এনামুল হক বিজয়।
মিডল অর্ডারে দুই অভিজ্ঞ ব্যাটার মোমিনুল হক ও মুশফিক রহিম দ্রুত ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ। মোমিনুল ১১ ও মুশফিক ১৪ রান করেন। টেস্ট সিরিজের প্রস্তুতির জন্যই বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলছেন মোমিনুল ও মুশফিক।
মোমিনুল-মুশফিক ফেরার পর জোড়া শূন্যতে ফিরেন শাহাদাত হোসেন ও নাইম হাসান। এরমাঝে এক প্রান্ত আগলে লড়াই করেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। হাফ-সেঞ্চুরি তুলে ৬৫ রানে আউট হন তিনি। ১১৬ বল খেলে ৯টি চার মারেন জয়।
স্বীকৃত ব্যাটারদের মত লোয়ার-অর্ডারেও কোন ব্যাটার বড় ইনিংস খেলতে না পারলে ৪৪ দশমিক ৩ ওভারে ১২২ রানে শেষ হয় বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস।
পাকিস্তান শাহিনসের জাতীয় দলের দুই পেসার নাসিম শাহ ২৪ ও মির হামজা ৩৩ রানে ৩টি করে উইকেট নেন। মোহাম্মদ রমিজ জুনিয়র ২ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ২ ওভারে বিনা উইকেটে ২ রান তুলেছে পাকিস্তান শাহিনস। ২ রানে অপরাজিত আছেন ওপেনার সাইম আইয়ুব।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিনই অলআউট বাংলাদেশ ‘এ’

আপডেট সময় : ০৯:৪৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪