ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা

ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রেগরাগুই

  • আপডেট সময় : ১১:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বকাপের পর ব্রাজিলের কোচের পদ থেকে তিতে পদত্যাগের পর থেকে একের পর এক কোচের সেলেসাওদের পরবর্তী বস হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। কখনো আনচেলত্তি, কখনো মরিনহো, কখনো জিদান- বাদ যাচ্ছে না কারো নাম। এমনকি এই তালিকায় এসেছে সদ্য বিশ্বকাপে মরক্কোকে নিয়ে ইতিহাস গড়া ম্যানেজার ওয়ালিদ রেগরাগুইয়ের নামও। তবে, রেগরাগুই নিজেই জানিয়ে দিলেন এসব খবর পুরোটাই গুজব।

এক সাক্ষাৎকারে রেগরাগুই জানান, ‘এমন খবর (ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছ থেকে অফারের) সত্য নয়। ব্রাজিলের পক্ষ থেকে আমি কোনো অফার পাইনি। যেহেতু আমি মরক্কোর সাথে চুক্তিবদ্ধ আছি, তাই এমন অফার পেলেও আপাতত গ্রহণ করার চিন্তা করছি না।’ মরক্কো দল নিয়ে আগামীর পরিকল্পনা জানান তিনি, ‘আমাদের লক্ষ্য আরো বড়। বিশ্বকাপে ভালো করতে চেয়েছিলাম, ভালো করেছি। এবার আমাদের লক্ষ্য একটি ভালো দল বানানো যে দল আফ্রিকা কাপ অফ নেশন্স জিততে পারবে।’

তবে মরক্কো জাতীয় দলের দায়িত্ব ছাড়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না তিনি। রেগরাগুই বলেন, ‘আমার স্বপ্ন শীর্ষ একটি ইউরোপিয়ান ক্লাবের ম্যানেজার হয়ে মরক্কোর মানুষকে খুশি করা।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রেগরাগুই

আপডেট সময় : ১১:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২