ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

ব্রাজিলের সংবাদ সম্মেলনে শ্রোতা এক বিড়াল!

  • আপডেট সময় : ১০:১৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রাজিলের জার্সিতে এবারের বিশ্বকাপে যথেষ্ট নজর টানছেন তরুণ প্রতিভা ভিনিসিয়াস জুনিয়র। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের গোলের খাতা খুলেছিলেন তিনি। ক্রোয়েশিয়া ম্যাচের আগে তাকেই সংবাদ সম্মেলনে পাঠিয়েছিল ব্রাজিল। কিন্তু সেই সংবাদ সম্মেলনে ঘটে গেল একটি অবাক কান্ড।

হঠাৎই ব্রাজিলের ফুটবলার এবং গোটা মিডিয়া রুমকে চমকে দিয়ে টেবিলে উঠে পড়ল একটি বিড়াল। ভিনিসিয়াসের থেকে কিছুটা দূরে বসে সে-ও শুনতে লাগল সংবাদ সম্মেলন! প্রথমে চমকে গেলেও হাসিতে ফেটে পড়লেন ভিনিসিয়াস এবং উপস্থিত সাংবাদিকরা। এই পর্যন্ত সব ঠিক ছিল।

ব্রাজিল তারকা নিজেও বেশ মজা পাচ্ছিলেন। কিন্তু ব্রাজিলের মিডিয়া অফিসার হঠাৎই ওই বিড়ালটিকে ধরে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। ঘটনা দেখে কিছুটা চমকে গেলেন ভিনি। সাংবাদিকরাও কেউ কেউ ওই অফিসারের সমালোচনা করেন। কিন্তু ভঙ্গিতে ব্রাজিলের ওই মিডিয়া অফিসার বোঝাতে থাকেন এছাড়া তার কিছু করার ছিল না।

ওই কর্মীর মধ্যে কোনো তাপ-উত্তাপ দেখা যায়নি। কাঁধ ঝাঁকিয়ে তিনি নিজের আসনে বসে পড়েন। ভিনি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া ম্যাচ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ক্রোয়েশিয়ার জন্য প্রস্তুত তারা। লড়াই সহজ হবে না। জাতীয় দলের কোচ তিটের পাশাপাশি তার ক্লাব ফুটবল দল রিয়েল মাদ্রিদের কোচ আনসেলোত্তির কাছে কৃতজ্ঞ তিনি। সিনিয়র হিসেবে নেইমার তাকে সব সময় সাহস দেন জানিয়েছেন ভিনি।

সূত্র : নিউজ১৮

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিলের সংবাদ সম্মেলনে শ্রোতা এক বিড়াল!

আপডেট সময় : ১০:১৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২