ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

ব্রাজিলের হয়েই পুনর্জন্ম চান নেইমার

  • আপডেট সময় : ০৬:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইনজুরি যখন একজন খেলোয়াড়ের নিত্যসঙ্গী হয়ে যায় তখন তার পক্ষে আত্মবিশ্বাস ধরে রেখে দলের দায়িত্ব সামলানো খুবই কঠিন হয়ে পড়ে। আর সেই কঠিন মুহূর্তের সামনে দাঁড়িয়ে আবারো ইনজুরিতে পড়া ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার স্বীকার করেছেন ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় তিনি অতিবাহিত করছেন। গোঁড়ালির ইনজুরির কারণে যার বিশ্বকাপে খেলাই এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে সেই ইনজুরি কাল হয়ে দাঁড়ালোর নেইমারের জন্য। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে আর তার খেলা হচ্ছে না, সেটা নিশ্চিত। পরবর্তীতে পরিস্থিতি সাপেক্ষে পরের ম্যাচগুলোর ভাগ্য নির্ধারিত হবে।

সার্বিয়ান ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচের বাজে একটি ট্যাকেলে নেইমার ডান গোঁড়ালির ইনজুরিতে পড়ে ৮০ মিনিটে মাঠ ত্যাগ করেন। মাঠ থেকে বেরিয়ে ডাগ আউটে নেইমারকে বেশ আবেগী মনে হয়েছে।

ইনজুরির প্রায় ২৪ ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগী পোস্টে নেইমার লিখেছেন, ‘এই জার্সিটি পড়ে আমি যে গর্ব ও ভালবাসা অনুভব করি তা বর্ণনাতীত। যদি সৃষ্টিকর্তা আমাকে কোনো একটি নির্দিষ্ট দেশ বেছে নিতে বলেন যেখানে আমি জন্মাতে চাই, তবে আমি আবারো ব্রাজিলকেই বেছে নেব।’

‘আমার জীবনে কোনো কিছু সহজে আসেনি। আমাকে সব সময় নিজের স্বপ্ন ও লক্ষ্যের পথে ছুটতে হয়েছে। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি। আর আবারো এটি বিশ্বকাপে। হ্যাঁ, আমি চোটে পড়েছি।’

তবে চোটের কাছে হার মানতে নারাজ নেইমার। তিনি বলেছেন ‘এটা যন্ত্রণা দেবে, তবে আমি ফিরে আসতে পারব। কারণ, আমি নিজ দেশ, সতীর্থ এবং নিজেকে সাহায্য করতে সম্ভাব্য সবকিছু করব।’

নেইমারকে ওইদিনের ম্যাচে নয়বার ফাউল করা হয়েছে। আগামী সোমবার সুইজারল্যান্ড ও শুক্রবার ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের পরের দুই ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিলের হয়েই পুনর্জন্ম চান নেইমার

আপডেট সময় : ০৬:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২