ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ৪০ হাজার ছাড়িয়েছে

  • আপডেট সময় : ০২:০০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রাজিলে বুধবার ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে তিন হাজার ৮২৯ জন প্রাণ হারিয়েছেন। এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট তিন লাখ ৪০ হাজার ৭৭৬ জনে দাঁড়ালো। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, দেশটিতে একই সময়ে নতুন করে ৯২ হাজার ৬২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে ব্রাজিলে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট এক কোটি ৩১ লাখ ৯৩ হাজার ২০৫ জনে দাঁড়ালো।

এনিয়ে গত সাত দিনের হিসাবে গড়ে প্রতিদিন দুই হাজার ৭৫২ জনের মৃত্যু ঘটে এ ভাইরাসে, যা বিশ্বে সর্বোচ্চ। এদিকে মঙ্গলবার প্রতিদিনের মৃত্যুর ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন করোনায় চার হাজার ১৯৫ জন প্রাণ হারায়।

ব্রাজিলের সবচেয়ে জনবহুল সাও পাওলো রাজ্য করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যটিতে এ পর্যন্ত ২৫ লাখ ৭৬ হাজার ৩৬২ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭৯ হাজার ৪৪৩ জন।

এছাড়া দেশটির কমপক্ষে ২১ আঞ্চলিক রাজধানীতে হাসপাতাল বেডের ঘাটতির কারণে তাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বিশেষকরে অ্যামাজোনাসে শনাক্ত নতুন ভাইরাস ছড়িয়ে পড়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। নতুন এ ভাইরাস অনেক বেশি সংক্রামক এবং প্রাণঘাতী।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ৪০ হাজার ছাড়িয়েছে

আপডেট সময় : ০২:০০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১