ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে গরিব রোগীরা রুটস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস ২০২৬-এর চূড়ান্ত তালিকায় দা নাং বিমানবন্দর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের মুখে ট্রাম্প ভালুকায় অভিযোগে জড়িত ব্যক্তি ধরতে গিয়ে হামলার শিকার তিন মাগুরায় পৌর যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলে পুলিশ ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের সিরাজগঞ্জে ২৯৫ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ নারী আটক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুদক-তদন্ত ও পদত্যাগের চাপে টালমাটাল বিএনপিসহ সরকারের অন্দরমহল চর বিজয়ে বিরল নীল-সবুজ অম্বর চুটকি পাখির দেখা

ব্রাজিলে বৃদ্ধাশ্রম ভবন ধসে ৮ জনের প্রাণহানি, নিখোঁজ ৪

  • আপডেট সময় : ০১:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 35
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর বেলো হরিজন্তেতে একটি নার্সিং হোম ধসে বৃহস্পতিবার অন্তত আটজনের প্রাণহানির ঘটনা ঘটে। নিখোঁজ চারজনকে উদ্ধারে দমকলকর্মীরা অভিযান অব্যাহত রেখেছেন।

রিও ডি জেনেরিও থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মিনাস জেরাইস অঙ্গরাজ্যের দমকল বিভাগ জানায়, ভোরের দিকে চারতলা ওই ভবনটি ধসে পড়ে। ভবনটিতে বৃদ্ধাশ্রম ছাড়াও কয়েকটি অ্যাপার্টমেন্ট এবং একটি কসমেটিক ক্লিনিক ছিল। দুর্ঘটনার সময় সেখানে মোট ২৯ জন অবস্থান করছিলেন।

দমকল কর্মীরা উদ্ধারকারী কুকুরের সহায়তায় ধ্বংসস্তূপে অভিযান পরিচালনা করছেন। নিখোঁজ ব্যক্তিরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভাঙা দেয়াল, লোহার বিম ও মাটির স্তূপ সরিয়ে তাদের খোঁজ চলছে।

এ পর্যন্ত আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে। এছাড়া আরও নয়জন নিজে অথবা প্রতিবেশীদের সহায়তায় বেরিয়ে আসতে সক্ষম হন।

ভবন ধসের কারণ এখনও তদন্তাধীন। মিনাস জেরাইস দমকল বিভাগের মুখপাত্র হেনরিকি বারসেলোস ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান, ভবনটির প্রয়োজনীয় সব ধরনের অনুমোদন ছিল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিলে বৃদ্ধাশ্রম ভবন ধসে ৮ জনের প্রাণহানি, নিখোঁজ ৪

আপডেট সময় : ০১:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬