ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ব্রাজিল-ক্রোয়েশিয়া : গোলশূন্য প্রথমার্ধ

  • আপডেট সময় : ১১:২০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল ও ক্রোয়েশিয়া। যার প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ব্যবধানে। গোলের মুখ না দেখেই বিরতিতে গেছে দুই দল।

ম্যাচের ৩ মিনিটে কোভাচিচকে ফাউল করা হলে ফ্রি কিক পায় ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচের নেয়া ফ্রি কিকটি ক্লিয়ার করেন ব্রাজিলের খেলোয়াড়রা। ম্যাচের ৯ মিনিটে লুকা মদ্রিচের ভুল পাস থেকে বল পান রাফিনহা। কিন্তু সুযোগকে কাজে লাগাতে পারেননি এই তারকা ফুটবলার। পরের মিনিটে ভিনিসিয়াস জুনিয়র সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।

১২তম মিনিটে বিশাল এক সুযোগ পায় ক্রোয়েশিয়া। পেরিসিচের শট নেয়া পোস্টের বাইরে চলে যায়। এরপর থেকেই খেলা নিয়ন্ত্রণে রাখে ক্রোয়েশিয়া। ম্যাচের ১৯ মিনিটে ফের সুযোগ পায় ক্রোয়েশিয়া। পেরিসিচ বল নিয়ে এগিয়ে গেলেও ব্রাজিলের এডের মিলিটাও তা ব্লক করে দেন।

খানিক বাদেই রিচার্লিসনকে আটকে দেন ক্রোয়েশিয়ার গ্যাব্রিডল। ২১ মিনিটে নেইমারের শটকে তালুবন্দি করেন ক্রোয়েশিয়ার গোলকিপার।

প্রথমার্ধ জুড়ে আরো বেশ কিছু ফ্রি কিক পেলেও গোল করতে পারেনি ব্রাজিল। গোলের দেখা পায়নি ক্রোয়াটরাও। প্রথমার্ধ তাই শেষ হয়েছে গোলশূন্য অবস্থায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিল-ক্রোয়েশিয়া : গোলশূন্য প্রথমার্ধ

আপডেট সময় : ১১:২০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২