ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব থেকে নিরাপদে ফিরলেন আটকে থাকা ৪০ ওমরাহযাত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফেনীতে প্রবাসীর কলোনীর ভাড়া তুলে নেওয়ার ঘটনায় তদন্তে পুলিশ ইরানে ৯৬ ঘণ্টার মধ্যে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জাপানে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: দুই দেশকেই সতর্ক করলেন গুতেরেস লামায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু, আহত দুই আইজিপির ক্রসফায়ার বিষয়ক বক্তব্যে টিআইবি ও অধিকারের তীব্র উদ্বেগ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৬:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগ দিচ্ছেন।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সংগঠন ব্রিকসের ঐতিহাসিক শীর্ষ সম্মেলন আয়োজন করছে দক্ষিণ আফ্রিকা।

কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্বব্যাপী বিধিনিষেধ আরোপের পর এটিই হবে সশরীরে আয়োজিত প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন।

আফ্রিকার দেশটিতে ভ্রমণকারী বিশ্ব নেতাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

স্বাগতিক দেশের প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার আমন্ত্রণে শীর্ষ সম্মেলনে যোগ দিতে তারা ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকা সফর করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে পাওয়া সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি নিয়মিত ফ্লাইট সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) থেকে যাত্রা করবে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার বেশি যাত্রাবিরতির পর ফ্লাইটটি স্থানীয় সময় ৮টা ৫০ মিনিটে জোহানেসবার্গের ওআর তাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিমানবন্দর থেকে শেখ হাসিনাকে রেডিসন ব্লু হোটেল স্যান্ডটনে নিয়ে যাওয়া হবে।

এরপর ২৩ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী রেডিসন ব্লু হোটেলের কনভেনশন সেন্টারে সকাল ১০টায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’-এ প্রধান অতিথির ভাষণ দেবেন।

একই দিনে প্রধানমন্ত্রী দুপুর সাড়ে ১২টায় রেসিডেন্স প্রাসাদ রিভোনিয়ার সপ্তম তলায় অনুষ্ঠিতব্য আফ্রিকান দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘বাংলাদেশ দূত সম্মেলনে’ বক্তব্য দেবেন।

পরে বিকেলে হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সন্ধ্যায় জোহানেসবার্গের গ্যালাঘের এস্টেটে ব্রিকসের বর্তমান চেয়ার এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটি ‘রাষ্ট্রীয় ভোজসভায়’ যোগ দেবেন প্রধানমন্ত্রী।

২৪ আগস্ট দেশগুলোর ৭০ জন প্রতিনিধিকে নিয়ে স্যান্ডটন কনভেনশন সেন্টারে সকাল ৯টায় শুরু হওয়া ‘ব্রিকস-ফ্রেন্ডস অব ব্রিকস লিডারস ডায়ালগ’ (ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগ) ‘ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’-এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

একই দিনে শেখ হাসিনা স্যান্ডটন কনভেনশন সেন্টারে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসি এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা ভানা রুসেফের সাথে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ আগস্ট কমিউনিটি নেতাদের সাথে বৈঠকে করবেন।

আগামী ২৬ আগস্ট দুপুর স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে জোহানেসবার্গের ওআর তাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা দেবেন।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর তিনি ২৭ আগস্ট সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইসএসআইএ) পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রিকস সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩