ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পান্ত

  • আপডেট সময় : ১১:৫৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পান্ত। বাংলাদেশ থেকে টেস্ট সিরিজ খেলে দেশে ফিরছিলেন এ তারকা ক্রিকেটর। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার ভোরে তিনি রুরকিতে নিজের বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরে ভয়াবহ দুর্ঘটনায় পড়েন। তার গাড়ি গিয়ে আঘাত করে সড়ত বিভাজকে। এরপর সেটিতে আগুন ধরে যায়।

জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিলেন ঋষভ পান্ত। দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর ঢাকা থেকে দলের সাথে দিল্লি ফেরেন তিনি। সেখান থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন পান্ত। সেই সময় তার গাড়ি ডিভাইডারে ধাক্কা খেলে মাথায় চোট লাগে ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। পিঠেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তার।

পান্ত নিজেই তার গাড়িটি চালাচ্ছিলেন। তার বিএমডব্লিউ সিরিজের গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারার সাথেসাথেই আগুন লেগে যায়। প্রাথমিকভাবে পন্তকে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু তাকে যেকোনো সময় দিল্লির কোনো এক হাসপাতালে স্থানান্ত করা হবে।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, পন্তের অবস্থা স্থিতিশীল। যেকোনো সময়ে তাকে দিল্লির হাসপাতালে নেয়া হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পান্ত

আপডেট সময় : ১১:৫৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২