ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাড়া করা বিমানে ভারত গেলেন মোস্তাফিজ

  • আপডেট সময় : ০১:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আইপিএল খেলতে আজ সকালেই ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মোস্তাফিজুর রহমান। ভাড়া করা বিমানে সকাল ৮টায় রওনা হন তিনি।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে গতকাল রাতেই ঢাকা ফিরেন এই বাঁহাতি পেসার।

আইপিএলে আজ রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে মাঠে নামবে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস। ম্যাচের আগেই দলের সাথে যোগ দেবেন মোস্তাফিজ।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বিবেচনার বাইরে থাকায় শুরু থেকেই মোস্তাফিজের আইপিএলে যোগ দেয়াটা নিশ্চিত ছিল। মোস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনাও আছে। দিল্লির বিদেশী পেসার আছেন মোস্তাফিজ ও আনরিখ নরকিয়া।

দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের ওয়ানডে সিরিজ থাকায় নরকিয়াকে এখনই পাচ্ছে না দিল্লি। সে ক্ষেত্রে একাদশে মোস্তাফিজের থাকার সম্ভাবনা বেশি।

সাকিব আল হাসান ও লিটন দাস এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। তবে শুরু থেকে তাদের দু’জনকে পাচ্ছে না কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি।

আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী ৪ মে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট খেলে দু’জনের আইপিএলে যোগ দেয়ার কথা রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাড়া করা বিমানে ভারত গেলেন মোস্তাফিজ

আপডেট সময় : ০১:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩