ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতকে জরুরি সহায়তার অঙ্গীকার বাইডেনের

  • আপডেট সময় : ০৪:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • / 181
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় পর্যুদস্ত ভারতকে জরুরি সহায়তার অঙ্গীকার করেছেন।

সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে টেলিফোনে কথা বলেন তিনি। এ সময়ে বাইডেন সহায়তার এ অঙ্গীকার করেন। উভয় দেশের সংশ্লিষ্ট সূত্রে এ কথা জানা গেছে।

হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, সম্প্রতি করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়া ভারতের জনগণকে জোর সহায়তার অঙ্গীকার করেছেন বাইডেন।

সূত্র জানায়, বাইডেন মোদিকে বলেছেন যুক্তরাষ্ট্র অক্সিজেন সংশ্লিষ্ট উপকরণ, ভ্যাকসিন উপকরণ ও ওষুধসহ জরুরি সহায়তা সরবরাহ করছে।

ভারতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সহায়তার এ প্রস্তাবের জন্য মোদি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ভারত দিন দিনই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার হয়ে উঠছে। এ অবস্থায় ওয়াশিংটনের কাছে টিকা মজুদ রয়েছে এবং তা শেয়ার করা হচ্ছে না বলে ভারতে যে সমালোচনা চলছিল তারই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র জরুরি এ সহায়তার ঘোষণা দিয়েছে।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতকে জরুরি সহায়তার অঙ্গীকার বাইডেনের

আপডেট সময় : ০৪:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১