ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ভারতের কাছে পাত্তা পাবে না বাংলাদেশ : কার্তিক

  • আপডেট সময় : ০৭:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক

সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সেই সিরিজ থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস আসন্ন ভারত সিরিজে বাড়তি অনুপ্রেরণা দেবে টাইগারদের। তাতে ভারত সফরেও দারুণ কিছুর প্রত্যাশা করছে বাংলাদেশ। তবে দীনেশ কার্তিক মনে করেন, বাংলাদেশকে সহজেই হারাবে ভারত।ক্রিকেটভিত্তিক ভারতীয় অনলাইন পোর্টাল ক্রিকবাজকে কার্তিক বলেছেন, ভারতের মাটিতে ভারতকে হারানো বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ। এমনকি লাল বলে ভারতকে হারানোর মতো সামর্থ্য বাংলাদেশের আছে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন কার্তিক।

ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না। ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ। বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে। কিন্তু আমার মনে হয় না, বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পেস বান্ধব উইকেটে খেলতে পারে ভারত। কার্তিক বলেন, ‘আমার মনে হয় ভারত কিছুটা পেসবান্ধব উইকেটে খেলতে পারে। বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এটা করতে পারে। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে। আমার মনে হয় তারা দুই স্পিনারের (রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা) পাশাপাশি তিন ফাস্ট বোলার খেলাতে পারে।’
সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। চেন্নাই হবে এই ম্যাচটি। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের কাছে পাত্তা পাবে না বাংলাদেশ : কার্তিক

আপডেট সময় : ০৭:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪