ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ভারতের জন্যই আয়োজন করা হয় বিশ্বকাপ: ভন

  • আপডেট সময় : ০৬:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক
ভারতকে আইসিসি যে আলাদা সুবিধা দিয়ে আসছে এটি নতুন নয়। তবে সম্প্রতি বিষয়টি আবারও সবার নজরে এসেছে বিশ্বকাপ দিয়ে।

তাইতো সমালোচনা থামছেই না। ক্রিস গেইল, ইনজামাম উল হকের পাশাপাশি এবার বিশ্বকাপে ভারতের আলাদা সুবিধা নিয়ে কথা বললেন মাইকেল ভনও।

বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ইতোমধ্যে শেষ হয়েছে। প্রথম সেমিফাইনালে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ও দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড। প্রথমটির জন্য আইসিসি রিজার্ভ ডে রাখলেও দ্বিতীয়টির জন্য রাখা হয়নি। এখানে ভারতেরই সুবিধা দেখছেন ভন। বিশ্বকাপকে ভারতীয় টুর্নামেন্ট আখ্যা দিয়ে সাবেক এই ইংলিশ ক্রিকেটার জানান এটি একদমই ঠিক নয়।

এক সাক্ষাৎকারে সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেন, ‘এটা তো ভারতের টুর্নামেন্ট। তারা নিজেদের পছন্দমতো সময়ে খেলতে পারে। তারা বিশ্বকাপ শুরুর আগে থেকেই জানে কোন স্টেডিয়ামে সেমিফাইনাল খেলতে হবে। ’

‘তারা সবগুলো ম্যাচ সকালে (স্থানীয় সময়) খেলে যাতে সমর্থকরা রাতে (ভারতীয় সময়) খেলা দেখতে পারে। আমি জানি ক্রিকেটে টাকা একটা বড় ভূমিকা পালন করে। কিন্তু এগুলো দ্বিপাক্ষিক সিরিজ়ে হলে মানা যায়। তাই বলে বিশ্বকাপে? আইসিসির উচিত আরও বেশি স্বচ্ছতা বজায় রাখা। ভারত বেশি টাকা দেয় বলে ওদের সব সুবিধা দেওয়াটা ঠিক নয়। ’

বিশ্বকাপটা ভারতের জন্যই আয়োজন করা হয়েছে দাবি করে ভন বলেন, ‘যেটা বললাম। দ্বিপাক্ষিক সিরিজ হলে এগুলো মানা যায়। কিন্তু বিশ্বকাপে কোনো একটি দলের কথা ভেবে তাদের সুবিধা করে দেওয়াটা ঠিক নয়। আর এই প্রতিযোগিতা তো পুরোপুরি ভারতের কথা ভেবেই আয়োজন করা হয়েছে। ’

দ্বিতীয় সেমিফাইনালে গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। শিরোপা লড়াইয়ে আগামীকাল (২৯ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের জন্যই আয়োজন করা হয় বিশ্বকাপ: ভন

আপডেট সময় : ০৬:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪