ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

ভারতের পাশে ব্রিটেন, সাহায্যের আশ্বাস কানাডারও

  • আপডেট সময় : ০১:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • / 179
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের পর এবার ভারতের দিকে সাহায্যে হাত বাড়িয়ে দিল ব্রিটেন। অক্সিজেন সঙ্কট কাটাতে ভারতকে গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিল তারা। করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি দেশে অক্সিজেনের যোগানেও সমস্যা দেখা দেয়ায় ‘বন্ধু’ দেশ ব্রিটেনের কাছে সাহায্য চেয়েছিল ভারত। ওই আবেদনে সাড়া দিয়েই ভারতের পাশে দাঁড়াল ব্রিটেন।

ব্রিটেনের পাঠানো এসব জীবনদায়ী সরঞ্জামের মধ্যে রয়েছে অক্সিজেন কনসেনট্রেটর এবং ভেন্টিলেটর। সংখ্যায় ৬০০-র বেশি সেই সব যন্ত্রপাতি বেশ কয়েক দফায় পৌঁছতে চলেছে ভারতে। যার প্রথমটি দিল্লিতে পৌঁছনোর কথা মঙ্গলবার ভোরেই।

৯টি বিশালাকার পাত্রে আগামী কয়েক সপ্তাহে ৪৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর, ১২০টি স্বয়ংক্রিয় ভেন্টিলেটর এবং ২০টি মানবচালিত ভেন্টিলেটর ব্রিটেন থেকে আসার কথা ভারতে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে ভারতে। করোনাভাইরাস প্রতিরোধে এবং লাখ লাখ প্রাণ বাঁচাতে যে চেষ্টা ভারত করছে, তাতে সাহায্য করতেই এই উদ্যোগ।’

এর আগে ইউরোপীয় ইউনিয়নও ভারতকে চিকিৎসা সরঞ্জাম এবং অক্সিজেন উৎপাদনকারী সরঞ্জাম পাঠিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছে। সোমবার কানাডার বিদেশমন্ত্রী মার্ক গারনিউও একটি বিবৃতি জারি করে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, ‘ভারতে করোনা সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা সবরকম সাহায্য করতে প্রস্তুত।’ এ ব্যাপারে ভারত সরকারের কাছে কানাডা প্রশাসনের তরফে প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানান গারনিউ।
সূত্র : আনন্দবাজার

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের পাশে ব্রিটেন, সাহায্যের আশ্বাস কানাডারও

আপডেট সময় : ০১:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১