ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তান শিবিরে দুঃসংবাদ

  • আপডেট সময় : ০৫:০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / 193
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী রোববার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল পর্বের লড়াই শুরু করবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ওই ম্যাচ নিয়ে যখন দু’দলের ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়ছে ঠিক সেই মুহূর্তে দুঃসংবাদ পাকিস্তান শিবিরে। অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন দেশটির টপঅর্ডার ব্যাটার শান মাসুদ। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। এক্সপ্রেস নিউজ উর্দু জানায়, মাসুদের আঘাত গুরুতর কিনা তা জরুরি স্ক্যান করার পর চিকিৎসক জানাতে পারবেন। তাই ঐতিহাসিক প্রতিপক্ষ ভারতের বিপক্ষের ম্যাচটিতে শান মাসুদের খেলা-না খেলার বিষয়টি মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার আগে কিছুই বলা যাচ্ছে না।

একটি সূত্র জানায়, শান মাসুদ যদি শেষ মুহূর্তে সুস্থ না হন, তাহলে ভারতের বিপক্ষে একাদশে ফিরতে পারেন হার্ডহিটার ফখর জামান। যিনি শুরুতে স্ট্যান্ডবাই তালিকায় থাকলেও পরে মূল দলে সংযুক্ত হয়েছেন।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কড়া অনুশীলনে মত্ত ছিল পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করছিলো দলটি। সেই অনুশীলনেই অনাকাঙ্ক্ষিতভাবে আহত হন শান মাসুদ।

অনুশীলনের সময় মোহাম্মদ নওয়াজের খেলা তীব্র গতির একটি শট অপর প্রান্তে থাকা শান মাসুদের মাথায় আঘাত করে। সাথে সাথেই মাঠে লুটিয়ে পড়েন মাসুদ। ৬-৭ মিনিট মাটিতেই শুয়ে ছিলেন এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। তারপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তান শিবিরে দুঃসংবাদ

আপডেট সময় : ০৫:০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২