ঢাকা ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল বিশ্বকাপ শুরু করছে বাংলাদেশের যুবারা

  • আপডেট সময় : ০৮:৪২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে আগামীকাল দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ যুব ক্রিকেট দল।
২০২০ সালে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। ফাইনালে ভারতকে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে দেশের হয়ে প্রথম বড় কোন ট্রফি জয়ের স্বাদ নেয় যুবারা। যেখানে এখন পর্যন্ত বৈশ্বিক আসরে বড় কোন ট্রফি জিততে পারেনি সিনিয়র ক্রিকেটাররা।
২০২২ সালে শিরোপা ধরে রাখতে না পারলেও এবার আত্মবিশ্বাসের সাথেই টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশের যুবারা। গেল মাসেই ভারত-শ্রীলংকার মত শক্তিশালী দলকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ ট্রফি জয় করায় আত্মবিশ্বাসী বাংলাদেশ যুব দল।
বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে বৃষ্টি আইনে ১১২ রানে হারলেও দ্বিতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের জয়ে আত্মবিশ^াসী হয়ে উঠেছে বাংলাদেশ।
বিশ^কাপের জন্য দেশ ছাড়ার আগে নির্বাচক হান্নান সরকার বলেন, ‘আমাদের মূল লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার করা। প্রথমে আমরা সেমিফাইনাল নিশ্চিত করতে চাই। এরপর নকআউটের ম্যাচ জিততে পারলে, ফাইনাল খেলা নিশ্চিত হবে। দু’টি জয় আমাদের চ্যাম্পিয়ন করবে। চ্যাম্পিয়ন হওয়াই সবসময় মূল লক্ষ্য।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।
স্ট্যান্ড বাই : নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল বিশ্বকাপ শুরু করছে বাংলাদেশের যুবারা

আপডেট সময় : ০৮:৪২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪