ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে ফারজানা

  • আপডেট সময় : ০৭:২৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়লেন ফারজানা হক। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৫৬ বলে তিন অঙ্ক স্পর্শ করেন ফারজানা।

মিরপুরে তৃতীয় ওয়ানডেতে ফারজানার সেঞ্চুরিতে চড়ে ভারতের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে স্কোরবোর্ডে ২২৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এটি ভারতে বিপক্ষে বাংলাদেশের মেয়েদের দলীয় সর্বোচ্চ স্কোর। ১৬০ বলে ১০৭ রানের অনবদ্য ইনিংস খেলেন ফারজানা। সিরিজ জিততে ভারতে প্রয়োজন ২২৬ রান।

আজকের খেলায় টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ উদ্বোধনী জুটিতেই ইঙ্গিত দেয় বড় কিছুর। আগের ম্যাচে তিনে নামা ফারজানা এবার ইনিংস শুরু করেন একাদশে ফেরা শামিমা সুলতানার সাথে। দুজনে গড়েন ৯৩ রানের জুটি।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে শুরুর জুটিতে বেশি রান আছে আর কেবল একটি জুটির। ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে শারমিন আক্তার ও শুকতারা রহমানের যোগ করেন ১১৩ রান।

৭৮ বলে ৫ চারে ৫২ রান করে আউট হন শামিমা।

দ্বিতীয় উইকেটে নিগার সুলতানার সাথেও জমাট আরেকটি জুটি গড়ে তোলেন ফারজানা। এই জুটিতে আসে ৭১ রান। অধিনায়ক নিগার ফেরেন ২৪ রান করে। ফারজানা ৪৮তম ওভারে শেফালি ভার্মার বলে বাউন্ডারিতে পূরণ করেন স্বপ্নের সেঞ্চুরি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে ফারজানা

আপডেট সময় : ০৭:২৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩