ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ভারতের বিপক্ষে ২৭ বছরের বন্ধ্যাত্ব ঘোচাতে চায় শ্রীলংকা

  • আপডেট সময় : ১০:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে শেষে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক শ্রীলংকা। আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচ জিতে ভারতের বিপক্ষে ২৭ বছর সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চায় লংকানরা। ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিলো শ্রীলংকা। অন্যদিকে,ভারতের লক্ষ্য সমতায় সিরিজ শেষ করা। শ্রীলংকার কলম্বোতে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে শেষ ওয়ানডে।
কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ টাই করে ভারত ও শ্রীলংকা। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৩০ রান করে লংকানরা। জবাবে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলো ভারত। ২ উইকেট হাতে নিয়ে ১৫ বলে ১ রান দরকার পড়ে টিম ইন্ডিয়ার। কিন্তু ৪৮তম ওভারে পরপর দুই বলে শেষ দুই উইকেট হারিয়ে নিশ্চিত জয় হাতছাড়া করে ভারত। ৪৭ দশমিক ৫ ওভারে ২৩০ রানে গুটিয়ে যায় রোহিত শর্মার দল।
দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকার লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসের ঘূর্ণিতে অসহায় আত্মসমর্পন করে ভারতের ব্যাটিং লাইন-আপ। শ্রীলংকার ছুঁড়ে দেওয়া ২৪১ রানের টার্গেটে খেরতে নেমে ২০৮ রানে অলআউট হয় ভারত। ৩৩ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন ভ্যানদারসে।
সিরিজের শেষ ম্যাচেও দলের কাছ থেকে সেরা পারফরমেন্স আশা করছেন শ্রীলংকা অধিনায়ক চারিথ আসালঙ্কা। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে লঙ্কানরা মাঠে নামবে বলে জানান তিনি, ‘সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কাল মাঠে নামবো আমরা। আশা করছি, শেষ ম্যাচেও সেরা পারফরমেন্স দেখাবে ছেলেরা। ভারতকে হারাতে হলে তিন বিভাগেই সেরা ক্রিকেট খেলতে হবে আমাদের।’
অন্যদিকে, শেষ ম্যাচ জিতে সিরিজ সমতায় শেষ করতে চান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচেই আমাদের ব্যাটিং খারাপ হয়েছে। আশা করবো, শেষ ম্যাচে ব্যাটাররা জ¦লে উঠবে। সিরিজ সমতায় শেষ করার লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো।’
শ্রীলংকা দল : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নিশান মাদুশকা, হাসারাঙ্গা ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারতেœ, মাহেশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা ও আসিতা ফার্নান্দো।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পান্থ (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ ও হর্ষিত রানা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের বিপক্ষে ২৭ বছরের বন্ধ্যাত্ব ঘোচাতে চায় শ্রীলংকা

আপডেট সময় : ১০:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪